কক্সবাজারে দুই লক্ষাধিক নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই লক্ষাধিক নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২ টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল আকিজ বিড়ি উৎপাদন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় দুই লক্ষ ২০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।
নকল আকিজ বিড়ি চক্রের সদস্য মিজান জানান, চট্টগ্রামের রিয়াজ উদ্দিন মার্কেটের আলী আকবরের হোল সেলস দোকান থেকে নকল আকিজ বিড়ি তারা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন বাজারে সরবরাহ করে থাকে।
আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক (ইনচার্জ) মো. জসিম উদ্দিন জানান, সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু সিন্ডিকেট চক্র বিড়িতে নকল ব্যান্ডরোল ব্যবহার করে কম দামে বিক্রি করছে। এতে একদিকে সরকার বিপুল পরিমানে রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। নকল বিড়ি বন্ধ করতে পুলিশ, র্যাব, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহযোগীতা কামনা করছি।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ