শ্রীমঙ্গলে মসজিদের একটি ডিম নিলামে ২২ হাজার টাকায় বিক্রি
অবিশ্বাস্য হলেও সত্য যে একটি মাত্র ডিমের দাম ২২ হাজার টাকা। আর এ ডিমটি কিনে নিয়েছেন জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর জামে মসজিদে পবিত্র শবে কদরের রাতে এ ডিমটি নিলামে ২২ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন। তিনি বলেন, উপজেলার মির্জাপুর জামে মসজিদ দারুল কেরাত প্রশিক্ষণ কেন্দ্রে দানকৃত একটি ডিম শবে কদরের রাত্রে উন্মুক্ত নিলামে উঠে। এসময় মির্জাপুর বাজার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ২২ হাজার টাকায় এটি ক্রয় করেন। নিলামে অংশ নের ব্যবসায়ী সোহেল মিয়া রাশিক মিয়া এবং আলতাব মিয়া। এছাড়া পৃথক নিলামে একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে ক্রয় করেন ব্যবসায়ী আলতাব মিয়া।
মুসল্লিরা জানান, পবিত্র শবে কদরের রাতে একজন মুসল্লি একটি ডিম মসজিদের দারুল কেরাত কেন্দ্রে দান করেন । বৃহস্পতিবার দিবাগত রাতে (২৭ মার্চ) রাতে এ ডিমটি মসজিদ কমিটি উন্মুক্ত নিলামে তুলেন। এ সময় মসজিদের মুসল্লিরা নিলামে অংশ নেন। একপর্যায়ে এ ডিম ২২ হাজার টাকায় নিলামে ডাক পড়ে। অবশেষে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ী এ ডিমটি ২২ হাজার টাকায় নিলামে কিনে নেন।
পবিত্র শবে কদরের রাতে একটি ডিম ২২ হাজার ও একটি লেবু ১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে পারায় মির্জাপুর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর ও আলতাব নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছেন।
জাহাঙ্গীর আহমদ বলেন, ‘এ ডিম কিনতে পারায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কারণ আমি এ ডিম কিনেছি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। মসজিদের এ জিনিস বেশি দামে কেনায় আখেরাতে কাজে আসবে।
মসজিদ কমিটি থেকে জানা যায়, এদিন একটি লেবু নিলামে উঠলে তা এক হাজার পাঁচশ টাকায় বিক্রি হয়েছে।
এর আগে গত বছরও একই মসজিদে শবে কদরের রাত্রে নিলামে একটি ডিম ১৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এটি কিনেছিলের সালেহ আহমদ নামের এক ব্যবসায়ী।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ