ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

খানসামায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা;নারীসহ গুরুতর আহত পাঁচ


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২৮-৩-২০২৫ দুপুর ৪:৪৪

দিনাজপুরের খানসামা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।আহতদের উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ) দুপুরে স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সোমবার (২৬ মার্চ) সন্ধ্যায় খানসামা উপজেলার ৪ নং খামারপাড়া ইউনিয়নের জুগীর ঘোপা গ্রামের গুরিয়া পাড়ায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন—  খানসামা উপজেলার ৪নং খামারপাড়া  ইউনিয়নের জুগীর ঘোপা গ্রামের মৃতঃ ছাত্তার আলীর ছেলে আবু তাহের (৫৫),তার স্ত্রী তাহেরা বেগম (৪৫) ছোট ভাই তৈয়ব আলী (৩৫) ও শাহজাহান আলী (২৫), ভাগিনী রেজোয়ানা খাতুন (১৬) ও ছোট ভাই তৈয়বের স্ত্রী জয়নব বেগম(২৮)। 

আর অভিযুক্তরা হলেন— একই গ্রামের মৃতঃ হাচান আলীর ছেলে নুরুজ্জামান ও রমজান আলী, নুরুজ্জামানের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে সাগর ও স্ত্রী বুলবুলি বেগম এবং মৃতঃ মনছেদ আলীর স্ত্রী আকলিমা বেগম।

এ ঘটনায় গুরুতর আহত আবু তাহের বাদী হয়ে খানসামা থানায় এজাহার দিয়েছেন।এজাহার সূত্রে জানা গেছে, আবু তাহেরের ছোট ভাই তৈয়ব আলীর মরিচ ক্ষেত ছাগল দিয়ে নষ্ট করায়  তৈয়ব আলী ক্ষেত থেকে ছাগল তাড়াইয়া দিয়ে বাদীর বাড়ীর উত্তর পশ্চিম দিকে অনুমানিক ২০০ গজ দুরে পৌঁছামাত্রই ইতিপূর্ব হতে ওত পেতে থাকা আসামীরা ষড়যন্ত্র মূলক ও পূর্বশত্রুতার জের ঘরে বিভিন্ন প্রকার ধারালো অস্ত্র ছোড়া সহ লাঠিসোটা লোহার রড হাতে নিয়ে তৈয়ব আলীকে জোরপূর্বক আটক করেন। এসময় আসামীদের সহিত তৈয়ব আলীর সামান্য তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের এক পর্যায়ে নুরুজ্জামান ও রমজান আলী তৈয়ব আলীর উপর ক্ষিপ্ত হয়ে শরীরের বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে চড় থাপ্পর কিলঘুষি মারে ও ধাক্কাধাক্কি করে ত্রাস সৃষ্টি করেন এমনকি নুরুজ্জামান লাঠি দিয়ে তৈয়ব আলীর দুই পায়ে সজোরে আঘাত করে হাড়ভাঙ্গা জখম করেন। সেই সময় তার সোরগোলে ও আত্মচীৎকারে রক্ষার জন্য বড় ভাই আবু তাহের তার স্ত্রী তাহেরা বেগম, ছোট ভাই শাহজাহান আলী,ভাগিনী রেজোয়ানা খাতুন,ছোট ভাইয়ের স্ত্রী জয়নব বেগম ঘটনাস্থলে আগাইয়া আসলে, আসামীরা তাদেরকেও এলোপাতাড়ি ভাবে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে মারডাং করে শরীরের বিভিন্ন জায়গায় কালসিরা ফুলা ও ছিলা জখম গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


এ ব্যাপারে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা