বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল দলকে সম্মানী দিলেন আ: কাদের উৎসব
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জন করায় শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব সম্মানী প্রদান করেছেন।
উল্লেখ্য, তারুণ্যের উৎসব ২০২৫ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট রাজশাহী বিভাগের চাম্পিয়ান হয়েছে শিরোইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা চাম্পিয়ন টিম অংশগ্রহণ করলে ফাইনালে পাবনা কুলনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে রাজশাহী শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার জুম্মা নামজের পর রাজশাহী নগরীর শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্মানি প্রদান করা হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সি: যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব ঈদের আগে সরকারি বরাদ্দ না আসায়, ব্যক্তিগত উদ্যোগে বিজয়ী ফুটবল টিমের ২১ জনকে দুই হাজার টাকা করে সম্মানী প্রদান করেন। তবে সরকারি বরাদ্দের ব্যাপারে তিনি স্বচ্ছতা ও জবানদিহিতার জায়গাটি পরিস্কার রাখবেন বলেও জানিয়েছেন। এসময় আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান আরিফ, শিরোইল কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আজাদ শফিকুর রহমান, সি: কোচ জহির ইকবাল ভোলা, কোচ মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বারহাট্টায় মাদক নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত
লাকসামে রথযাত্রা উৎসব উদযাপন
চট্টগ্রামে ভবন নির্মাণে বাড়ছে আইন ভাঙার প্রবণতা
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ