লোহাগড়ায় তুচ্ছ ঘটনায় শ্রমিক নেতা আব্দুল্লাহ আল মামুন খুন, ঘাতক আটক
প্রতিনিধি, পিকুল আলম
নড়াইলের লোহাগড়া পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যা করেছে এক কাঁচামাল ব্যবসায়ী। ঘটনার পরপরই পুলিশ ঘাতক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রবিবার (৩০ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে শহরের লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঈদের আগের দিন এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শ্রমিক নেতা মো. আব্দুল্লাহ-আল-মামুন লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি নড়াইল জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (১২৯৫) এর নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে নড়াইল জেলা শহর থেকে কাজ শেষে শ্রমিক নেতা আব্দুল্লাহ-আল-মামুন লক্ষ্মীপাশা চৌরাস্তায় আসেন। সেখানে কাঁচামাল কেনার জন্য তিনি চৌরাস্তা বাজারের ব্যবসায়ী ইদ্রিস শেখের দোকানে যান। এ সময় কাঁচামাল কেনাকে কেন্দ্র করে মামুনের সঙ্গে ব্যবসায়ী ইদ্রিস শেখের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ইদ্রিস শেখ প্লাস্টিকের গামলা দিয়ে মামুনের ঘাড় ও মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত আহত মামুনকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে রামপুর এলাকা থেকে ঘাতক ইদ্রিস শেখকে (৬১) আটক করেছে। তিনি লোহাগড়া পৌরশহরের গোপীনাথপুর এলাকার মৃত তাহের শেখের ছেলে এবং দীর্ঘদিন ধরে লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজারে কাঁচামালের ব্যবসা করে আসছিলেন।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ট্রেনের দরজা থেকে ছিটকে পড়ে যুবকের মৃত্যু
তিস্তার পানি নামতেই রাজারহাটে তীব্র নদীভাঙ্গন বিলীন ২৫ ঘরবাড়ি
বিলাইছড়িতে বাড়ি বাড়ি গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১৫শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
চন্দনাইশে অধ্যাপক মরহুম ইসহাক উদ্দিন চৌধুরীর স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা
বারহাট্টায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কচি তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
রক্তমাখা স্মৃতিতে বেঁচে আছেন জিহাদের মা
অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় চাকরি গেল নারী প্রশিক্ষকের
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ৪৪৮ কোটি টাকার ডান তীররক্ষা বাঁধে আবার ধস, বাড়ছে ভাঙন-আতঙ্ক