চার অঞ্চলে তাপপ্রবাহ, পঞ্চগড়ে এখনও শীতের কুয়াশা
ঋতুচক্রে শীত বিদায় নিলেও বসন্তেও রয়ে গেছে শীতের ছোঁয়া। দিনে গরম অনুভূত হলেও উত্তরের জেলা পঞ্চগড়ে রাতে রয়ে গেছে শীতের পরশ। চৈত্রের সকালেও এ জেলায় দেখা গেল পৌষের কুয়াশা।
আজ (বুধবার) সকাল ৬টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ে শীতের এই পরশ থেকে গেলেও দেশের চার অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী পঞ্চগড়ের পাশের জেলা দিনাজপুরেই বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ ছাড়া রাজশাহী বিভাগ, সৈয়দপুর এবং চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে।
সকাল সাড়ে ৭টার দিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার দর্জিপাড়াসহ বেশ কিছু এলাকায় দেখা যায় কুয়াশা জড়ানো প্রকৃতি। আকাশে দেখা গেছে মেঘও। চৈত্রের শৈষ সময়ে সকালে এমন কুয়াশা দেখে অবাক হচ্ছেন অনেকে।
স্থানীয়রা বলছেন, পৌষ-মাঘ চলে গেলেও আমাদের এলাকায় এখনও শীতের রেশ যায়নি। দিনের বেলায় গরম হলেও রাতে বেশ ঠান্ডা লাগে এখনো। রাত গভীর হলে শীতের কারণে আগের মতোই নিতে হচ্ছে কম্বল কিংবা লেপ। ভোর পর্যন্ত থাকে এই শীত।
জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, সকালে মেঘলা আকাশ ও কুয়াশা দেখা গেছে। এ কারণে শীতের পরশ পাওয়া যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের কারণে এ কুয়াশা পড়তে পারে।
এমএসএম / এমএসএম
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল, রংপুর বিভাগে অতিভারী বৃষ্টি হবে
টানা বৃষ্টি-বন্যায় বান্দরবানে ক্ষতিগ্রস্ত কৃষিখাত, নষ্ট প্রায় ৩৬৮ হেক্টর কৃষিজমি
শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম
কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২
গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী আমরা কীভাবে উদ্যাপন করব
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক