চন্দনাইশে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
চট্টগ্রাম চন্দনাইশে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান এবং ডাক্তার,ইন্জিনিয়ার ও আইনজীবিদের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে চৌধুরী পাড়া জামে মসজিদের মাঠে অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী’র সভাপতিত্বে এই ঈদ পূণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন এ.কে.এম ইয়াকুব আলী চৌধুরী,এম.এ.করিম চৌধুরী,শেখ টিপু চৌধুরী,মাওলানা হাশেম চৌধুরী,মনজুরুল আলম চৌধুরী,এম এ মোরশেদ চৌধুরী,বোরহান উদ্দীন চৌধুরী ফারুকী,অধ্যাপক শাহা রিদোওয়ান চৌধুরী,মোজাম্মেল হক চৌধুরী,নুরুল ইসলাম বাচা। মোহাম্মদ সেলিম চৌধুরী ও সাংবাদিক জাহিদুর রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অনুষ্ঠানে এসময় আরো বক্তব্য রাখেন জিন্নাত আলী চৌধুরী,এডভোকেট সোলাইমান,ইসমাইল চৌধুরী,ইন্জিনিয়ার মাসুদ চৌধুরী,ডা.রিদোওয়ান চৌধুরী,ফজলে রাব্বি নোমান চৌধুরী,মাহাফুজুর রহমান চৌধুরী,পারভেজ বিন হাফেজ,হামিদুর রহমান চৌধুরী,এড.রাশেদ হামিদ সাইমুন,আরিফুল করিম চৌধুরী,সাজ্জাদুল মোস্তফা চৌধুরী প্রমুখ। এসময় অতিথিরা বলেন চন্দনাইশের মধ্যে চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই সংগঠনের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে অবহেলিত এই চৌধুরী পাড়াকে একটি আধুনিক মডেল সমাজ হিসেবে গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশা দাড়ানো। বিগত সময়ে এই সংগঠনের উদ্যোগে অত্র এলাকার বিসিএস ক্যাডার,ব্যাংকারদের সংবর্ধনা প্রদান,অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ফ্রি খৎনা,কর্ণ ছেদন ও ব্লাড গ্রুপ নির্ণয়সহ নানান উন্নয়নমূলক সামাজিক কাজ করা হয়েছে। তারও ধারাবাহিকতায় আজকে অত্র এলাকায় যেসকল ইন্জিনিয়ার,এডভোকেট ও ডাক্তার রয়েছে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা