ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ডিজিটাল শিক্ষায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে : ফরিদপুরের জেলা প্রশাসক


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১২:৬

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, প্রধানমন্ত্রীর দ‍ূরদর্শী কর্মপরিকল্পনায় ডিজিটাল শিক্ষায় বাংলাদেশ বিস্ময় সৃষ্টি করেছে। গত ১০ বছরে বাংলাদেশ ডিজিটাল শিক্ষায় অনেক এগিয়েছে।  দেশে সাক্ষরতার হার শতকরা ৭৫ শতাংশ। এটা আশাবাঞ্জক। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে। তবে এক্ষেত্রে সর্বস্তরের জনতাকে এগিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১০ বছরে সরকারি-বেসরকারি সমস্ত অফিসের কার্যক্রম ডিজিটাল ডিভাইস এর মাধ্যমে সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ কারার জন্য আহবান জানান জেলা প্রশাসক। তিনি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার একথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সরকারি রাজেন্দ্র কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াছিন কলেজ এর অধ্যক্ষ শিলা রানী মন্ডল, আঞ্চলিক পরিসংখ্যান কর্মকর্তা মীনাক্ষী বিশ্বাস, এসো জাতি গড়ির নির্বাহী পরিচালক নাজমা আক্তার, ফরিদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিয়া দত্ত। 

জামান / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা