ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাঞ্চনপুর বাইতুল ফালাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৪-২০২৫ বিকাল ৫:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার কাঞ্চনপুরে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি নতুন সংযোজন হতে যাচ্ছে বাইতুল ফালাহ জামে মসজিদ। ৪ এপ্রিল(শুক্রবার) জুমার পর আনুষ্ঠানি কভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, শাহবাগ থানা ব্যবসায়ী ফোরামের সভাপতি এবং মাওলানা আব্দুল ওয়াহহাব বড় হুজুর ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব  মোহাম্মদ আমির হামজা ভূঁইয়া ।  

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন
ব্রাহ্মণবাড়িয়ার খ্যাতনামা আলেম, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ  আল্লামা শায়েখ আবদুল ওয়াহহাব (বড় হুজুর), কাছাইট ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—  
জনাব মাওলানা মোজাহিদুল ইসলাম, ইমাম, কাঞ্চনপুর বাইতুল ফালাহ জামে মসজিদ।  
জনাব কামাল মিয়া, সেক্রেটারি, কাঞ্চনপুর বাইতুল ফালাহ জামে মসজিদ।  
জনাব আলী হোসেন, বিশিষ্ট সমাজসেবক, কাঞ্চনপুর।  
জনাব সুজন মিয়া, সভাপতি, ৫নং ওয়ার্ড যুবদল, কাছাইট, মাছিহাতা, ব্রাহ্মণবাড়িয়া।  

সভাপতিত্ব করেন,
জনাব হাজী মো. হারুন মিয়া, সভাপতি, কাঞ্চনপুর বাইতুল ফালাহ জামে মসজিদ।  

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন,
জনাব মো. ইমন মিয়া।  

এ সময় বক্তারা বলেন, কাঞ্চনপুরের ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই মসজিদ একটি আশীর্বাদস্বরূপ। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করবে। প্রধান অতিথি আমির হামজা ভূঁইয়া বলেন, "একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামী শিক্ষার প্রচার-প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একটি মহৎ উদ্যোগে থাকতে পেরে আমি গর্বিত।"  

এছাড়াও, বিশেষ অতিথিরা মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।  

শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ