দলের যেসব নেতারা শালিসীর টাকা আত্মাসৎ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
‘বিগত সরকারের আমলে আপনারা যারা হামলা, মামলা, নির্যতনের শিকার হয়েছেন, যারা জেল খেটেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। আর দলের যেসব নেতারা শালিসীর টাকা আত্মাসৎ করেছেন এবং এর নেপথ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
দীর্ঘ ২৩ বছর পরে পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপির আয়োজনে গলাচিপা সরকারি কলেজ অডিটরিয়ামে উপজেলা বিএনপির পরিচিতি ও কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।
হাসান মামুন বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। ৫ আগস্টের পরে তিনি প্রতিটি মুহূর্তে সতর্ক করেছেন এবং দোষ-ত্রæটি ভুলে যাওয়ার পরেও যারা সংশোধন হচ্ছেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন বিকল্প থাকবে না।’
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মস্তফা মিয়া।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, খন্দকার মিজানুর রহমান, পঙ্কজ দেবনাথ ও অ্যাডভোকেট হাবিবুর রহমান হিরু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম ও মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, শহিদুল ইসলাম মোল্লা ও মো. মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান মাহবুব প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বিষ পানে আত্মহত্যা
মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে গৌরনদীতে আন্তঃধর্মীয় সংলাপ
ঠাকুরগাঁওয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ‘গডফাদার’ গ্রেপ্তার ২৭ মামলার আসামি
মিরসরাইয়ে হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ, পাশে রক্তাক্ত স্ত্রী
পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই
নিশাত ডাক্তার হতে চায়
ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়
বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %
চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর
মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন
কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন
এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব