তানোরে দুই সন্তান রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও গৃহবধূ
রাজশাহীর তানোরে দুই সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক গৃহবধূ।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।আজ সকাল ১০টায় তানোর উপজেলার কামারগাঁ ইউপির লাহেড়ি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী৫এপ্রিল শনিবার তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে স্ত্রী পালিয়ে যাওয়ার সময় স্বর্ণালঙ্কার ও দুই লাখ বিশ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তানোর উপজেলার কামারগাঁ ইউপির লাহেড়িপাড়া গ্রামের সালাউদ্দিনের স্ত্রী দুই সন্তান রেখে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমিকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।এতে তার স্বামীর সন্দেহ হওয়ায় তার স্ত্রীকে নিষেধ করে।কিন্তু তার কথা না শুনে আজ সকাল ১০টায় গোপনে ওই গৃহবধূ প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়।এখন পর্যন্ত পালিয়ে যাওয়া পরকীয়া যুগলকে খুঁজে পাওয়া যায়নি।দুই সন্তানের জননীর ব্যবহৃত ০১৩২০৭১২২৫১ মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান,গৃহবধূর দুটি মেয়ে সন্তান রয়েছে।তার সুখের সংসারে দুই সন্তান রেখে পালিয়েছে গৃহবধূ।সন্তানদের কী হবে তা নিয়ে চিন্তিত সালাউদ্দিনের পরিবার।স্থানীয় করিম মেম্মার বলেন,যারা এ বয়সে দুই সন্তান রেখে স্বামীর সুখের সংসার ভেঙে অন্যের হাত ধরে পালায় তারা জীবনে সুখী হতে পারে না।মেম্বার করিম মন্ডল বলেন,তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।থানায় অভিযোগ করেছেন গৃহবধূর স্বামী।এ ব্যাপারে তানোর থানার (ওসি) আফজাল হোসেন সকালের সময়কে বলেন,অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূর টাকা ও স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে গেছে মর্মে তার স্বামী অভিযোগ করেছেন।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা