বিক্রি হওয়া শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিক্রি হওয়া এক শিশুকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) সকালে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ শিশু সন্তানটিকে তার পরিবারের হাতে হস্তান্তর করেন।
বিক্রি হওয়া ৮ মাসের শিশু মোছা. দিঘী মনি সিরাজগঞ্জের গয়লা এলাকার মো. বাপ্পী মন্ডল ও মরিয়ম খাতুন দম্পতির মেয়ে।
থানা পুলিশ সূত্রে জানাযায়, গত ৩০ মার্চ দুপুরে শিশুটির মাকে ঘোল (মাঠা) পান পূর্বক অচেতন করে উপজেলার রনতিথা এলাকার মো. বাদশা মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে আসামী বগুড়ার ধুনট উপজেলার চর খাদুলী গ্রামের মৃত গোলার শেখের ছেলে মো. কালাম শেখ (৪০), শিশু বাচ্চাটিকে অপহরন করে অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়। এ সংক্রান্ত বিষয়ে থানায় মামলা দায়ের করেন শিশুটির মা।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, মাত্র ৮ মাস বয়সী শিশুকে অপহরণ করে বিক্রি করার পর থানায় অভিযোগ দিলে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক বিষয়টি গুরুত্ব দিয়ে থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ও নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপহরনকারী মো. কালাম শেখ (৪০) কে রংপুর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে অপর মো. হারুন অর রশিদ (৪৪) কে রায়গঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যর ভিত্তিতে শিশু বাচ্চা মোছা. দিঘী মনি কে যশোর জেলার কোতয়ালী থানাধীন তালবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিশুটিকে ফিরে পেয়ে মা মরিয়ম খাতুন তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমার আর এ ভুল হবে না। কয়েকদিনের মধ্যে সন্তান হারানোর কষ্ট আমি বুঝতে পেরেছি। আমাদের অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় জরিত সকলের শান্তির দাবি জানাচ্ছি। সেই সাথে রায়গঞ্জ থানা পুলিশের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে