ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পিরোজপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ১:৪৪

এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’।৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশের ন্যায় পিরোজপুরে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫’ পালিত হয়েছে।মঙ্গলবার ০৮ এপ্রিল সকাল  ১০:৩০ টায় পিরোজপুর সদর উপজেলা পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে ট্রলার যোগে কচা নদীতে মহড়ার মাধ্যমে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ভোদন করা হয়, মহড়া শেষে পাড়েরহাট মৎস্য অবতরন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর জেলা মৎস্য অফিসার সঞ্জীব সন্নামতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস,
অতিরিক্ত পুলিশ সুপার মোসা: নাসরিন, নৌপুলিশ ওসি প্রবীর, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল-আমীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ,পাড়েরহাট মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক, সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুরের জেলা প্রশাসক বলেন, যদি জাটকা সংরক্ষণ করা যায়, তাহলে ইলিশের উৎপাদন অনেক গুণ বাড়বে। উৎপাদন বাড়লে বাজারে এর প্রভাব পড়বে, সরবরাহ বাড়বে, দামও নিয়ন্ত্রণে থাকবে।
সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ইলিশকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কার্যকর কর্মপরিকল্পনা নিয়েছে। এর ধারাবাহিকতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ৮ থেকে ১৪ এপ্রিল পালন করা হবে।

পিরোজপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এম এম পারভেজ বলেন,   জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। জাটকা সংরক্ষণ সপ্তাহের মূল লক্ষ্য জাটকা ইলিশ রক্ষা করা। এতে ইলিশের উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
আরো উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জেলে, আড়ৎদার, পাইকার, মৎস্য ট্রলারের মালিক সহ স্থানীয়রা ।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি