ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে চাঁদাবাজির অভিযোগ ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ সভাপতির বিরুদ্ধে


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৮-৪-২০২৫ দুপুর ৪:২৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে এক ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। 

সোমবার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি কাজীমুদ্দিন কাজীর বিরুদ্ধে জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। 

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, কাজীমুদ্দিন কাজী দীর্ঘদিন ধরে ধামাইনগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। হঠাৎ  ৫ আগস্টে শেখ হাসিনার সরকারের দেশ ত্যাগের পর তিনি  বিভিন্ন বিষয় নিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করেছেন। 

লিখিত অভিযোগ সূত্রে আরো জানানযায় প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্রী নিপেন মাহাতো ও আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার (ইমন) এই দুই জনের আওয়ামী লীগের নির্বাচন করে। ৫ আগষ্ট এর পরে বিএনপি করার দাপটে বিভিন্ন পুকুর ও মাটির পয়েন্ট এবং গাছ বিক্রিকরাসহ সাধারণ মানুষকে ভয় ভিতি দেখিয়ে দেখিয়ে এ যাবত বিপুল অর্থ হাতিয়ে নেয়।

এ ঘটনায় ধামাইনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামনের দিনের রাজনীতি ও ভোটের অধিক ক্ষতি হচ্ছে বলে অভিযোগ দায়ের করেন ওই ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও  সাংগঠনিক সম্পাদক। ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি জানান অভিযোগকারীরা।

এ সকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত ধামাইনগর ইউনিয়ন বিএনপি'র সাবেক সহ সভাপতি কাজী মুদ্দিন কাজীর নিকট জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে জানান, ব্যক্তিগত আক্রোশে তার বিরুদ্ধে এ অভিযোগ দিয়েছে। এ ধরনের কোন অনিয়মের সাথে তিনি জরিত নন বলে জানান।

জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, এ সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে উর্ধতন নেতাকর্মীদের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬