ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উড়িয়ে ছাত্রশিবিরের প্রতিবাদী কর্মসূচি


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৩:২১

 ফিলিস্তিনে হামলা বন্ধ, স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইজরাইল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিচার এবং বিশ্বনেতাদের এক হয়ে যুদ্ধ বন্ধের দাবিতে ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচী পালন করেছে রাজশাহী কলেজ ছাত্রশিবির শাখার নেতাকর্মীরা।

বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টায় রাজশাহী কলেজের ছাদে বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের জাতীয় পতাকা উত্তোলন এবং তা নাড়িয়ে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেছেন তারা।

এসময় অংশগ্রহণকারীরা তাদের বক্তব্যে বলেন, ইজরাইল পন্য বয়কট করার কর্মসূচী তারা চালিয়ে যাচ্ছেন। তবে এই ইস্যুতে বিক্ষুব্ধ জনতা যে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটিয়েছে তার নিন্দা জানিয়ে তারা বলেন, ইসলাম কোন ভাবেই ধ্বংসাত্বক কর্মসূচী সমর্থন করেনা। তাই সকলের প্রতি তারা ভংচুর বন্ধের আহবান জানিয়েছেন। কর্মসূচীতে শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইজরাইল সেনাদের বিচার দাবি করা হয়।

কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম, সাধারণ সম্পাদক মো: মোসারফ হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ