ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬

সংবাদ প্রকাশের পরই বদলি করা হলো নারী কেলেংকারী করা হাফিজুরকে


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৩:৫৭

দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পরই বদলি করা হলো গোদাগাড়ীর আলোচিত সেই নারী কেলেংকারী করা উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা  হাফিজুর রহমান'কে। 

সম্প্রতি গোদাগাড়ী উপজেলা প্রশাসনের উপ- প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান ও তার কাজের মেয়ে রুবিনা'কে আপত্তিকর অবস্থায় আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দৈনিক জনকণ্ঠ'র গোদাগাড়ী প্রতিনিধি মো: অলিউল্লাহ্-সহ বেশ কয়েকজন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের কর্মী। ঘটনার পর তারা সংবাদ প্রকাশ করেন৷ প্রকাশিত সংবাদ সহ সেই ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে ইউএনও'র যোগসাজশে দেয়া হয় সংবাদকর্মীদের নামে মিথ্যা মামলা। মামলার পর সাংবাদিকরা জামিন পেলেও প্রশাসন সহ বিভিন্ন মহল থেকে চলতে থাকে একের পর হুমকি। এরই প্রেক্ষিতে মামলা প্রত্যাহার, হয়রানি বন্ধসহ দোষী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবন গেটে গোদাগাড়ীর স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গোদাগাড়ীর সাধারণ জনগণ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

পরদিন অর্থাৎ বুধবার (৯ এপ্রিল) দৈনিক সকালের সময়ে "সংবাদ প্রকাশের জেরে মামলা, প্রতিবাদে  সাংবাদিকদের মানববন্ধন" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। দৈনিক সকালের সময় ছাড়াও রাজশাহীর স্থানীয় ও জাতীয় বেশ কয়েকটি গণমাধ্যমেও প্রকাশিত হয় সংবাদ। এর পরপরই নড়েচড়ে বসে প্রশাসন। বদলি করা হয় উপ প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান'কে। 

বুধবার (৯ এপ্রিল) রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা স্বাক্ষরিত এক অফিস আদেশে হাফিজুর রহমানকে
উপজেলা উপ- প্রশাসনিক কর্মকর্তা  গোদাগাড়ী থেকে বাগমারায় (সংযুক্তি) উপ প্রশাসনিক কর্মকর্তা পদে বদলি করা হয়। 

বদলি করা হলেও গোদাগাড়ীর সাধারণ মানুষ ও সাংবাদিক সমাজ হাফিজুর রহমান'র উপযুক্ত শাস্তি না হওয়াতে অসন্তোষ প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

রৌমারীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাদক মামলায় গ্রেফতার

পঞ্চগড়ে শিল্প ব্যক্তিদের সাথে স্থানীয় পণ্য ব্র্যান্ডিং এবং বিপণন বিষয়ক কর্মশালা

গোপালগঞ্জকে এগিয়ে নিতে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে - সাংসদ কে.এম বাবর

ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

ইমুতে প্রেম, মোবাইলে বিয়ে, ভিসা ছাড়াই ভারতে স্বামীর কাছে যেতে গিয়ে শিশুসহ নারী আটক

হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা

ঈদ সামনে রেখে চান্দাইকোনা পশুর হাটে কঠোর নজরদারি, মাঠে পুলিশ ও র‌্যাব

মনোহরদীর রামপুরে বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড

ঈদুল আজহা উপলক্ষে রাজারহাটে জমে উঠেছে কোরবানির পশুর হাট, অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ

যশোর-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলেসহ নিহত-৪

জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পটুয়াখালীতে প্রধান শিক্ষকের অবসর প্রস্তুতির কাগজ নিয়ে হাজির হলেন ডিপিইও বিদায় অনুষ্ঠানে

কোটি টাকার বেচাকেনায় সরগরম উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পশুর হাট