ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আনোয়ারায় ভুল ইনজেকশন পুশ করায় রোগীর মৃত্যুর অভিযোগ স্বজনদের


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৯-৪-২০২৫ দুপুর ৪:২৭
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুল ইনজেকশন পুশ করায় ইফতেখার (১৩) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ রোগীর স্বজনদেন।
 
বুধবার (০৯) এপ্রিল দুপুরে শ্বাসকষ্ট নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়ে বেডে ইনজেকশন পুশ করার পর তার মৃত্যু হয় বলে জানান তার স্বজনরা।
 
সে উপজেলার হাইলধর ইউনিয়নের মাইজপাড়া নাজিম চেয়ারম্যানের বাড়ির মোহাম্মদ ইসহাক মিয়ার পুত্র বলে জানা যায়।এতে তার মৃত্যুর পর স্বজনদের কান্নার আহাজারিতে পুরো মেডিকেল নিস্তব্ধ হয়ে যায়।
 
রোগীর পিতা মোহাম্মদ ইসহাক মিয়া জানান,দুপুর ১২টার দিকে আমার সন্তানকে নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের টিকেট কেটে ভর্তি করায়,এতে কর্তব্যরত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী বাহির থেকে ইনজেকশন নিয়ে আসি। ১টার দিকে সেখানে থাকা একজন নার্স আমার ছেলেকে একটি ইনজেকশন পুশ করার সাথে সাথে আমার ছেলের মৃত্যু হয়।আমি আমার ছেলের এই ভুল চিকিৎসার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই।
 
এ বিষয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাক্তার মাহাতাব উদ্দিন চৌধুরী জানান,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে অবগত করেছি, একটি তদন্ত টিম গঠন করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 
 
ঘটনার ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন,,আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভুল চিকিৎসার মৃত্যুর ব্যাপারে আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। এ ব্যাপের আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার