পাবনায় ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকার রাস্তার পাশ থেকে বুধবার এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাঁথিয়া উপজেলার আতাইকুলা-ডেমরা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা থেকে লাশটি উদ্ধার করা হয। পুলিশ ধারণা করছে মঙ্গলবার রাতে দুর্বত্তরা তার গলা কেটে সেখানে ফেলে রেখে গেছে।
নিহত জাহিদুল মোল্লা (৬০) সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাঠাইলে হাট গ্রামের মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় কাঠ ব্যবসায়ী ছিলেন।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম জানান, সকালে জমিতে কাজ করার সময় কৃষকরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এবং কেন তা জানার জন্য তদন্ত চলছে।
নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, "জাহিদুল মঙ্গলবার দুপুরে তার কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অবশেষে বুধবার সকালে তার লাশ পাওয়া গেছে শুনে আমি এখানে (ঘটনাস্থলে) আসি। আমরা এই হত্যার বিচার চাই।"
বিকাল ৪টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত কোনও মামলা হয়নি এমনকি কেও গ্রেপ্তারও হয়নি বলে ওসি জানান।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ