নেত্রকোণা মদনে বাড়ির পেছনের রেইনট্রি গাছে ঝুলছিল স্বামী স্ত্রীর মরদেহ
নেত্রকোণার মদনে আজিজুল ইসলাম (২২) ও রিমা আক্তার (১৯) নামের স্বামীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার বাঁশরী কান্দাপাড়ার নিজ বাড়ির পিছন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়৷
আজিজুল ইসলাম বাঁশরী কান্দাপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে। তারই স্ত্রী রিমা আক্তার একই উপজেলার ইমদাদপুর গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, ৭ মাস আগে প্রেমের সম্পর্ক করে আজিজুল ইসলাম বিয়ে করেন রিমা আক্তারকে। পরে দুই জনেই চট্টগ্রামে পোশাক শ্রমিকের কাজ নেয়। এবার পরিবারের লোকজনের সাথে ঈদ করতে বাড়িতে আসে। আজ বুধবার চট্টগ্রাম যাওয়ার জন্য বাসের টিকিটেও সংগ্রহ করে। রাতে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে বাড়ির পিছনে রেইনট্রি গাছে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশী লোকজন। পরে মদন থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করে।
বুধবার রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থল থেকে মদন থানার ওসি তদন্ত দেবাংশু কুমার জানান, ' পোশাককর্মী দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। এখনও ঠিক বলা যাচ্ছে না কি কারণে এই দম্পতির মৃত্যু হয়েছে। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু করা হয়েছে।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর