নরসিংদীতে মহাসড়কে ৩ চাকার যান চলাচলে জেলা পুলিশের নিষেধাজ্ঞা
নরসিংদীতে আইন অমান্য করে ব্যাটারি বা সিএনজিচালিত তিন চাকার যানবাহন মহাসড়ক দাঁপিয়ে বেড়াত। অবশেষে সেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা পুলিশ।
এর আগে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মহাসড়কে তিন চাকার যানবাহনের দৌরাত্ম্য থেমে ছিল না।
নিষেধাজ্ঞার বিষয়ে মহাসড়কে দায়িত্বে থাকা ট্রাফিকরা বলেন 'পুলিশ সুপার স্যারের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন বন্ধ করতে কঠোর অবস্থানে আছি। যেসব চালক ট্রাফিক আইন অমান্য করছেন, তাদের তিন চাকার যানবাহনগুলো জব্দ তালিকায় নেওয়া হচ্ছে।’
তবে নিষেধাজ্ঞা দিলেও এখনো নরসিংদীর পাঁচদোনা থেকে জেলখানা মোড়, ভেলানগর ও ইটাখোলা দিয়ে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত তিন চাকার যান। এ সময় চালকদের কাছে জানতে চাইলে তারা জানান, মহাসড়কে অল্প পথে বাসে যাত্রী নিতে চায় না। সে জন্য তিন চাকার যানের চাহিদা থাকে। যাত্রীদের কথা বিবেচনা করে চালকরা মহাসড়কেও এসব তিন চাকার যানবাহন চালান। নিষেধাজ্ঞা না দিয়ে মহাসড়কের দুই পাশে তিন চাকার যান চলাচলের জন্য আলাদা লেন করে দেওয়ার দাবি জানান তারা।
এদিকে যাত্রীদের অভিযোগ মহাসড়কে বাসগুলোতে ভিড় বেশি থাকায় বাধ্য হয়ে তিন চাকার যানবাহনে উঠতে হচ্ছে। পাশাপাশি তিন চাকার যানবাহনের অধিকাংশ চালকের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। তাদের গাড়ী চালানোর কোন প্রশিক্ষণও নেই। এসব কারণে বাড়ছে দুর্ঘটনা। তিন চাকার যানবাহন চালকরা যেহেতু নিয়মনীতির কোন তোয়াক্কা করছে না তাই আমরাও জীবনের ঝুঁকি জেনেও যাতায়াত করছি।
দূরপাল্লার বাসচালকরা জানান, সিলেট থেকে চার ঘণ্টার পথ পাড়ি দেওয়া যেত, কিন্তু মহাসড়কে তিন চাকার যানবাহনের জন্য গাড়ি চলাচলের কারণে দ্বিগুণ সময় লাগছে। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তবে নরসিংদীতে ঈদের পর থেকে কিছুটা তিন চাকার যানবাহন কমে এসেছে। পুরোপুরি বন্ধ হলে সড়কে স্বস্তি ফিরবে ও কমবে দুর্ঘটনা।
পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তবুও সেসব যানবাহন চলছিল। এতে দূরপাল্লার যান চলাচলে বিঘ্ন ঘটছে। তাই আমরা এসব বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা