পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
আটককৃত সাবেক এই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ হালিম সিকদারের ছেলে।
বুধবার (৯এপ্রিল) বিকেলের দিকে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় তাকে আটক করে মির্জাগঞ্জ থানা পুলিশ।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাঁধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা