রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের অংশ হিসেব রাজশাহীতে জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত হয়েছে। এর আওয়তায় মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীর পালন করেন অংশগ্রহনকারীরা।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় বরেন্দ্র ইয়্যুথ ফোরাম ও বারসিক নামের যুবসংগঠন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচীর আয়োজন করে। এতে নগরীর সাংবাদিক, শিক্ষক, তরুণযুবাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় ব্যানার ও প্লাকার্ডে লিখে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরেন আয়োজকরা । পাশাপাশি সমতলের খরা ও জলবায়ুর ফলে কৃষি বিপর্যয়সহ নানা ভাবে আক্রান্ত মানুষের ক্ষতিপুরণের দাবি করেন তারা। মানববন্ধন থেকে বক্তারা উত্তরাঞ্চলের খরায় ক্ষতিগ্রস্থ কৃষকের জন্য আলাদা তহবিল গঠন, খরা ভাতা বা প্রণোদনা বৃদ্ধির দাবি করেন। একই সাথে দেশের দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরের জলবায়ু পরিবর্তনের বিষয়টি ও বিশ্বদরবারে তুলে ধররার দাবি করেন তারা। প্রায় ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচী থেকে জলবায়ুর পরিবর্তন প্রতিরোধে বৃক্ষরোপন কর্মসূচী এবং গৃহায়ণ পরিকল্পনায় সবুজকে গুরুত্ব দেবার দাবি করেছেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ
Link Copied