শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের ৪ শিক্ষক অব্যাহতি
গাজীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলা দায়ে ৪ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভ্যানুতে এ ঘটনা ঘটে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে এমন পদক্ষেপ নেন উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ।
অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, আবেদ আলী গার্লস স্কুলের দুই শিক্ষক আরিফ উদ্দিন ও তাসফিয়া তানজুম এবং বারতোপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান। এছাড়াও একই কারণে উপজেলার কাওরাইদ কেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে নাহিদ হাসান নামে আরেক শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা যায়, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেনুতে নৈবিত্তিক পরীক্ষা সময় পরীক্ষা কক্ষে একে অন্যের সাথে আলাপচারিতা শুরু করেন। শিক্ষার্থীদের শান্ত না করে চুপ করে বসে থাকেন শিক্ষকরা। এই বিষয়টি দৃষ্টিগোচর হয় পরিদর্শনে আসা উপজেলা নির্বাহী অফিসারের। যার প্রেক্ষিতে তাৎক্ষণিক তাদের অব্যাহতি দেওয়া নির্দেশ দেন তিনি।
মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ জানান, নৈবিত্তিক উঠানোর সময় শিক্ষার্থীরা একটু আওয়াজ করছিল এবিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর হলে তিনি ৩ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার কথা বললে তাৎক্ষণিক তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে নকল মুক্ত পরিবেশে যেন পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করছে উপজেলা প্রশাসন। তার পরিপ্রেক্ষিতে ৪ শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
ধুনটে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’