ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সরকারি জমি ২০ লাখ টাকায় বিক্রি, রাতের আধাঁরে চলছে স্থাপনা নির্মাণ


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৩:৩৪

হাটের ভেতরের সরকারি একটি জমি ২০ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হাটের মাছ বাজার সংলগ্ন ওই জমিতে বর্তমানে পাকা স্থাপনা নির্মাণের কাজ চলছে। উপজেলা প্রশাসন মৌখিকভাবে স্থাপনা ভেঙে ফেলার নির্দেশনা দিলেও তা মানছেন না দুই ব্যবসায়ী।

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি জমিতে রাতের আঁধারে নির্মাণ কাজ অব্যহত রেখেছেন অভিযুক্ত আব্দুল মজিদ ও সজল উদ্দিন। তারা পৌর শহরের চাঁচকৈড় বাজারের ব্যবসায়ী ও বাজারপাড়া মহল্লার বাসিন্দা।

নাম প্রকাশ না করার সত্তে একাধিক ব্যবসায়ী জানান, ব্যবসায়ী আব্দুল মজিদ সরকারি ওই জমিতে প্রায় ১৮ বছর ধরে টিনশেড ঘর নির্মাণ করে গোখাদ্যের ব্যবসা করছিলেন। সম্প্রতি ওই জমিটি খুব গোপনে তিনি ২০ লাখ টাকায় তার ভাগনে মুদি ব্যবসায়ী সজল উদ্দিনের কাছে পজিশন বিক্রি করেন। এরপর থেকে সপ্তাহখানেক ধরে সজল ওই জমিতে ইটের পাকা স্থাপনা নির্মাণ শুরু করায় বিষয়টি প্রকাশ্যে আসে।

গুরুদাসপুর পৌর ভূমি অফিস সুত্রে জানাযায়, পৌর শহরের চাঁচকৈড় মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ২০ বর্গমিটারের জমিটি ২২৩/৬-৭ কেস মূলে লীজ নিয়ে ব্যবসা করছিলেন আব্দুল মজিদ নামের এক ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানাযায়, ষাটের দশকে চাঁচকৈড় বাজারের ওই জমিটি একটি ক্লাবের অধিনে ছিল। সেখানে সামাজিক উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করতেন ক্লাবের সদস্যরা। তবে স্বাধীনতা পরবর্তী সময়ে আব্দুল মজিদ ওই জমিটির একটা অংশ ভোগ দখল করছিলেন। পরবর্তীতে ২০০৬-০৭ সালে তিনি নিজের নামে একসোনা হিসেবে লীজ গ্রহণ করেন। প্রতি বছর সেই লীজ নবায়ন করতে হয়। সম্প্রতি তিনি সরকারি বিধি ভঙ্গ করে টাকার বিনিময়ে জমিটি বিক্রি করে পজিশন হস্তান্তর করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় লীজ গ্রহীতা আব্দুল মজিদের সাথে ক্রেতা সজলের ভাই সাহাবুদ্দিনকে উপজেলা প্রশাসনের কাছে চেষ্টা তদবির করতে দেখা গেছে।

২০ লাখ টাকায় পজিশন ক্রয়ের বিষয়টি অস্বীকার করে সজল বলেন, দোকানের ওই জমিটি তারা টাকার বিনিময়ে ক্রয় করেননি। তবে আব্দুল মজিদের কাছ থেকে ভাড়া নিয়ে পাকা ইট দিয়ে সংস্কার কাজ করছেন। 

এবিষয়ে ব্যবসায়ী আব্দুল মজিদের মুঠোফোনে বার বার ফোন দিলে তিনি ফোন না ধরায় তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। সরকারি জমিতে নির্মাণাধীন পাকা স্থাপনা নির্মাণের জন্য সুপারিশ নিয়ে এসেছিলেন লীজ গ্রহীতা আব্দুল মজিদ। অনুমতি না দিয়ে স্থাপনা ভেঙ্গে ফেলতে আব্দুল মজিদকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে। নিজে থেকে স্থাপনা সরিয়ে না নিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির