ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরে পরিবেশ অধিদপ্তর অভিযানে ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা জরিমান আদায়


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৩:৩৬

দিনাজপুরে গত দু'দিনে পরিবেশ অধিদপ্তর, অভিযান চালিয়ে জেলার ৩টি উপজেলার ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকার জরিমানা আদায় করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত দু'দিনে জেলার সদর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্রবিহীনভাবে ইট ভাটা পরিচালনা করায়  ৮ টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন, ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অবৈধভাবে ইট পোড়ানোর অভিযোগে ৮টি ইট ভাটার প্রত্যেক মালিককে  ৬ লক্ষ টাকা করে মোট ৪৮ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আরও  দু'টি  ইটভাটার আগুন নিভিয়ে ও কিলিন ভেঙ্গে দিয়ে কার্যক্রম সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেয়া হয়। আরও দু'টি বন্ধ হয়ে যাওয়া  ইটভাটার বিদ্যুতের সংযোগ বিচ্ছন্ন করা হয়েছে। অভিযানে ভ্রাম্যমান মোবাইল আদালতের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী  ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর এর পরিদর্শক প্রভাতি রানী রায়। এ সময় অভিযানে আইনগত সহায়তা করেন, পরিবেশ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মলিন মিয়া, জঅই-১৩, জেলা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে কালিয়াচাপড়ায় এলাকাবাসীর মানববন্ধন

লাকসামে বিনামূল্যে কার্য (চাল) ও ত্রাণ কার্য (নগদ) অর্থের চেক বিতরণ অনুষ্ঠিত

৪ জুলাই থেকে ৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার দাবিতে দাউদকান্দিতে বিবৃতি

বারহাট্টায় ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্পে টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়ম, উদ্বোধনের আগেই ফাটল

হাজিদের সন্তুষ্টি না থাকলে হজ এজেন্সি বন্ধ করে দেব: মীর রহমাতুল বারী

কাপ্তাই সুরের ধারা সঙ্গীত নিকেতন এর উদ্বোধন

গোপালগঞ্জে নারীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের বিরুদ্ধে মামলা, কারাগারে প্রেরণ

ঘিওর-কফিলউদ্দীন দরজী ও ভূষিপট্টি সড়ক জরাজীর্ণ, চরম ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা