ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাণীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৫:৪

নওগাঁর রাণীনগর উপজেলার গোনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গোনা ইউনিয়ন বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলীর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা বলেন,আগামীতে যেন আ’লীগ নামক ফ্যাসিস্ট দলের কেউ এই বাংলার মাটিতে কোন প্রকারের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেই জন্য বিএনপির প্রতিটি কর্মীকে অতনদ্ম্ম প্রহরী হিসেবে কাজ করতে হবে। এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আগামীর বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ভালোবাসার মাধ্যমে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির আহবান জানানো হয়। 

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়