ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিডিএ'র কাজ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে ঠিকাদার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৩-৮-২০২৫ বিকাল ৫:১৮

চট্টগ্রামের কর্ণফুলীতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জন্য আনসার ক্যাম্প নির্মাণ করতে গিয়ে সন্ত্রাসীদের বাধার মুখে পড়েছেন ঠিকাদার মাসুদ রানা। এই বিষয়ে শনিবার (২ আগস্ট) স্থানীয় কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন তিনি। বিষয়টি নিশ্চত করেছেন জিডির তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইকবাল। 
জিডিতে বলা হয়েছে, শনিবার (২ আগস্ট) ব্রীজঘাট এলাকায় সিডিএ'র আনসারদের জন্য অফিস নির্মাণের কাজ করতে গেলে স্থানীয় দখলদার মো. ফারুক (৫০) ও মো. আসিফ (২৫) গংরা কাজে বাধা দেয়। ঠিকাদারকে ভয়ভীতি ও হুমকী দেয়। এসময় অশ্লীল ভাষায় গালিগালাজও করে।

তদন্ত কর্মকর্তা ইকবাল জানান, কর্ণফুলীর তীরবর্তী ব্রীজঘাট এলাকায় সিডিএ'র জমি দখল করে দোকান নির্মাণ করেছে স্থানীয়রা। একাধিকবার উচ্ছেদ অভিযান চালিয়েও দখলমুক্ত রাখা যাচ্ছে না। সিডিও ওখানে আনসার ক্যাম্প নির্মাণ করার জন্য ঠিকাদার নিয়োগ করে। ঠিকাদার নির্মাণ কাজ করতে গেলে কতিপয় সন্ত্রাসী দখলদারের পক্ষে বাধা প্রধান করে। ফলে ঠিকাদর মাসুদ রানা একটি সাধারণ ডায়েরী করেছেন। জিডি করার সাথে সাথেই ওসির নির্দেশে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। এসময় দখলদারদের বেপরোয়া আচরণ করতে দেখা গেছে। হুমকির বিষয়ে সত্যতা পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্তনাধীন থাকায় বিস্তারিত এখনো বলা যাচ্ছে না, এখানে আরো যারা জড়িত আছে তাদের বিষয়ে তদন্ত চলছে। সরকারি কাজে যারা বাধা দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে সিডিএ'র নিয়োগকৃত ঠিকাদার মো. মাসুদ রানা বলেন, সিডিএ'র কার্যাদেশ পাওয়ার পর আমি কাজ করার জন্য ব্রীজঘাট এলাকায় গেলে নাসির নামের এক দখলদার আমাকে বাধা দেয়, সে আমাকে কাজ করতে দিবে না বলে জানায়। পরে সে উপ ঠিকাদার হিসেবে কাজ করতে চায়। আমি রাজি না হওয়ায় অবৈধ দখলদার সিন্ডিকেটকে আমার বিরুদ্ধে উস্কানি দেয়। ফলে ফারুকসহ একাধিক দখলদার আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আমাকেই চাঁদাবাজ বানানোর ব্যর্থ চেষ্টা করে। 
এখানে উল্লেখ্য,  ব্রীজ ঘাট এলাকায় সিডিএ'র জমি অবৈধভাবে দখল করে ভাড়ায় লাগিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। এই জায়গায় আনসার ক্যাম্প করা হলে তাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যেতে পারে ভেবে তারা কাজ বন্ধ করার মতো দুঃসাহস দেখিয়েছে।
এবিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী প্রকৌশলী মো. হাসান বলেন, ব্রীজঘাট এলাকায় আমাদের জমিগুলো ভূমিদস্যুরা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখল করে রেখেছে। একাধিকবার উচ্ছেদ করেও অবৈধ দখল ঠেকানো যাচ্ছে না। ফলে ওই জায়গা রক্ষণাবেক্ষনের জন্য আনসার ক্যাম্প নির্মাণের সিদ্ধান্ত নেয় সিডিএ।  টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে মাসুদ রানাকে ঠিকাদার নিয়োগ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান