কমলগঞ্জে আদমপুর সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে জনগণ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর সড়কটি গত ১৫ বছর ধরে ভাঙ্গা ও খানাখন্দে চরম দুর্ভোগে পড়েছেন আদমপুর, ইসলাম ইউনিয়নের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন থেকে সংস্কার না করা ও গতবছরের বন্যায় সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে।
মৌলভীবাজার জেলা সদর ও কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার, শমশেরনগর এবং শ্রীমঙ্গল শহরে যাতায়াতের জন্য এই সড়কটি ব্যবহার করেন এ অঞ্চলের মানুষ। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে জনগুরুত্বপুর্ণ এই সড়কটি কোন সংস্কার না করার কারণে সাধারণ মানুষ সহ আগত পর্যটকরা ভোগান্তিতে পড়েন।
প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। কৃষি ও পর্যটন অধ্যুষিত উপজেলার এই সড়কে দিয়ে পর্যটকরা হামহাম জলপ্রপাত, মনিপুরী কমিউনিটি বেইজ ট্যুরিজমসহ ঐতিহ্যবাহী রাসপূর্ণিমা দেখতে যান, সেইসাথে এ অঞ্চলে উৎপাদিত কৃষি পণ্য বিশেষ করে টমেটো চাষিরা ও খাসি পান এ সড়ক দিয়ে উৎপাদিত ফসল শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও সিলেটে মালবাহী ট্রাক দিয়ে পণ্য সামগ্রী নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এছাড়া ভাঙ্গা এ সড়কে দুর্ঘটনায় প্রাণ হানির মতো ঘটনাও ঘটেছে। সরেজমিন আদমপুর সড়কে গিয়ে দেখা যায় কোন কোন জায়গায় সড়কের কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। আর এসব গর্তের কারনে সিএনজি, টমটম, ট্রাক সহ বিভিন্ন যানবাহনের এক্সেল ভেঙ্গে যাওয়া সহ চাকা খোলে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন
চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার
ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি
লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন
কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন
আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ
শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল
নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী
কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১
ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য