নাগরপুরে মাদ্রাসার শিশু ছাত্র বলাৎকার অভিযুক্ত রুমন গ্রেফতার
টাঙ্গাইল নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মোঃ শামীম হোসেন (১১) কে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম আমিনীর ছোট ছেলে মোঃ রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।
ভুক্তভোগী শামীম, উপজেলার ভাতশালা গ্রামের প্রবাসী ইমারতের ছেলে। ভুক্তভোগীর মা মোছাঃ ছাবিনা আক্তার (৩৭) গতকাল রাতে থানায় এ বিষয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী বাবনাপাড়া সাকিনস্থ মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম আমিনী এর ছোট ছেলে মোঃ রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) গতকাল ১০ এপ্রিল দুপুর আনুমানিক ১২টার সময় রুমনের পিঠ মাসাজ করতে ডেকে, অফিস রুমে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক বলৎকার করে শামীমকে। কাউকে কিছু না বলার হুমকি দেয় রুমন, পরে গোসল করতে বলে ভুক্তভোগীকে। এর পর আবার দুপুর ২ টার দিকে একইভাবে পুনরায় শিশুটিকে বলৎকার করে রুমন।
এ অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা দায়ের করে নাগরপুর থানা পুলিশ এবং অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) কে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে রুমন। মোঃ রিজওয়ান উদ্দীন রুমন ঢাকার ধামরাইয়ের ডাউটিয়া ক্বওমী মাদ্রাসা শিক্ষার্থী। ১১ এপ্রিল শুক্রবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করেছে থানা পুলিশ।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জানায়, আমারা নাগরপুর থানা পুলিশের তৎপরতায় অবাক। অভিযোগ পাওয়ার ৫ মিনিটের মধ্যে আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। এর আগে আমরা এমন ঘটনা কখনো দেখা তো দূরের কথা, শুনিনি।
শিশুর সাথে কথা বলে জানা যায়, গতকাল একই দিনে, তাকে ২ ঘন্টায় পরপর ২ বার বলৎকার করেছে রুমন।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই, টাঙ্গাইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের দিকনির্দেশনায় তদন্ত শুরু করি এবং ১১/০৪/২০২৫ ইং তারিখের ৭ নং ক্রমিকে মামলা দায়ের করে, আসামি গ্রেফতার করতে সক্ষম হই। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল