রায়গঞ্জে ধান-চালের ক্রয় মূল্যের সমন্বয়হীনতার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সরকার কর্তৃক আসন্ন "বোরো ধান ও চাউল সংগ্রহের মৌসুমে ধানের ক্রয় মূল্যের সাথে চাউলের ক্রয় মূল্যের সমন্বয় না থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রায়গঞ্জ উপজেলা চালকল মালিক সমিতি।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চান্দাইকোনা চালকল মালিক সমিতির হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা চালকল মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোত্তালেব সরকার।
উপজেলা চালকল মালিক সমিতির পরিচালক ওমর ফারুক পান্নার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম আকন্দ, পরিচালক এসএম সাগর সরকার সহ আরো অনেকে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকার ধানের দাম বেধে দিয়েছে ৩৬ টাকা ও চাউলের দাম বেধে দিয়েছেন ৪৯ টাকা। এক কেজি চাউল তৈরী করতে আমাদের খরচ হচ্ছে ৫৭ টাকা। প্রতি মৌসুমে প্রত্যেক মিল মালিককে ১০/২০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। এর ফলে মিল মালিকরা ঋণে জর্জরিত হয়ে পড়ছে এবং মিলগুলো বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। মিল গুলো বন্ধ হয়ে গেলে মিলের শ্রমিকরা বেকার হয়ে পড়বে। বক্তারা সরকারের কাছে এই নার্য্য ও যৌতিক দাবী পূরণের আহবান জানিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের