শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে৷ এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের৷
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো, সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত ও আব্দুল জাহির আব্দুল তাহির। দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে৷
ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না৷ এখন আমরা নি:স্ব৷
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি৷ তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি৷ আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে৷
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত