ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মৃত্যু ঘিরে রহস্য

ফরিদপুরের বোয়ালমারীতে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ১০-৯-২০২১ সকাল ৮:৪৪

ফরিদপুরের বোয়ালমারীতে ১৩-১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীর লাশ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বোনের বাড়ি থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ওই মাদ্রাসা শিক্ষার্থীর নাম মরিয়ম ছুয়া। সে উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের ইনায়েত চৌধুরীর মেয়ে।

থানা এবং স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম মাস দেড়েক আগে উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামে তার বড় বোন রিয়া বেগমের বাড়িতে বেড়াতে যায়। রিয়া বেগমের স্বামী আরিফ শেখ মালয়েশিয়া প্রবাসী। বছর পাঁচেক আগে রিয়া বেগমের সাথে পারিবারিকভাবে আরিফ শেখের বিয়ে হয়। রিয়া ও আরিফ সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন। 

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বড় বোন রিয়া বেগমের দোতলা ভবনের উত্তর পশ্চিম কোনার একটি কক্ষ থেকে মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। ফ্যানের হুকের সাথে গলায় ওড়না পেঁচিয়ে মরিয়ম আত্মহত্যা করে বলে এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ইনায়েত চৌধুরী বাদী হয়ে বৃহস্পতিবার রাত ৮টায় বোয়ালমারী থানায় ইউডি মামলা করেছেন। নিহতের গলায় কাটা দাগের মতো আঘাতের চিহ্ন রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। নিহত মরিয়ম চার ভাই-বোনের মধ্যে ছোট।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে তদন্তসাপেক্ষে সিদ্ধান্ত নেয়া হবে।

জামান / জামান

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা