ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাষ্ট্রস্বীকৃত বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করায় কুমিল্লার বাবুলকে উকিল নোটিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৪-২০২৫ রাত ৮:৪৫

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক কর কমিশনার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ড. এস. এম. জাহাঙ্গীর আলমকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবী করে অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন দপ্তরে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় সফিউল আহমেদ বাবুল,পিতা- সৈয়দ আহমেদ বাড়ী নং- ০৫, রোড নং- ০৪, অফিসার হাউজিং সোসাইটি, আশ্রাফপুর, থানা- কুমিল্লা সদর, জেলা- কুমিল্লাকে উকিল নোটিশ পাঠিয়েছেন। বাংলাদেশ সুপ্রীম কোর্ট এডভোকেট মোঃ ফরহাদ হোসেন সিদ্দিক। 
নোটিশে বলা হয় যে, লিগ্যাল নোটিশ প্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে আপনি আমার মোয়াক্কেলের বিরুদ্ধে আপনার তথাকথিত উদ্দেশ্য প্রণোদিতমূলক বিগত ২০/০৩/২০২৫ ইং তারিখে মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকার এর দপ্তরে লিখিত অভিযোগের দরখাস্তটি স্বেচ্ছায় প্রত্যাহার করিয়া নিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবে।

লিগ্যাল নোটিশে আরো বলা হয় যে, আমার মোয়াক্কেল ড. এস. এম. জাহাঙ্গীর আলম, সাবেক কর কমিশনার, এনবিআর, ঢাকা এর পক্ষে আইনজীবী নিযুক্ত হয়ে এর উপদেশ ও পরামর্শ মোতাবেক আপনাকে অবগত করানো যাচ্ছে যে, ১। আপনি অত্র নোটিশ গ্রহীতা গত ২০/০৩/২০২৫ইং তারিখে একটি অভিযোগ/৯৫২ নং স্মারকে মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বরাবর আমার মোয়াক্কেল ড. এস. এম. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অমুক্তিযোদ্ধা উল্লেখ করিয়া যে অভিযোগ দায়ের করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অনুলিপি প্রদান করিয়াছেন, যা আমার মোয়াক্কেল ড. এস. এম. জাহাঙ্গীর আলমের দৃষ্টি আকর্ষিত হয়। একজন পরীক্ষিত উচ্চ শিক্ষিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কর্মকর্তার বিরুদ্ধে এহেন অভিযোগ আনায়ন করা স্বভাবতঃ উদ্দেশ্য প্রণোদিত, অবান্তর ও কাল্পনিক যার কোন ভিত্তি নাই বললেই চলে। ২। আপনি আপনার অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যানের অভিযোগ, বিএনপি জোট আমলে যাচাই-বাছাই প্রতিবেদন ইত্যাদি মিথ্যা বিষয় উল্লেখ করে পত্র লিখে সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অনুলিপি দিয়েছেন, যা প্রচলিত বিধি বিধানের পরিপšি’, আপনার এহেন হিংসাত্মক মনোভাব বিভিন্ন পর্যায়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। যা আমার মোয়াক্কেলের সুনাম দারুন ভাবে ক্ষতিগ্র¯’ হয়েছে। ৩। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে, আমার মোয়াক্কেল ড. এস. এম. জাহাঙ্গীর আলম একজন পরীক্ষিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা হিসাবে বাংলাদেশের বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে খ্যাতি লাভ করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ডের ভাইস-চেয়ারম্যান (নির্বাচিত) এবং মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ও ম্যানেজার হিসাবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। আমার মোয়াক্কেল সরকারী বিধি শৃঙ্খলার আলোকে দীর্ঘ প্রায় ৩৩ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও সুনামের সাথে সরকারী কর্মকান্ডের পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে আসছেন, শুধু তাই নয় আমার মোয়াক্কেলন বিগত ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ডের ২য় সর্বো”চ ভোটে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা সরকারী গেজেটে প্রকাশিত হয়। আমার মোয়াক্কেল ন্যাশনাল এফ. এফ. ফাউন্ডেশন,
রেজিঃ নং- ২০৯/১৫ ও ন্যাশনাল ফ্রিডম ফাইটার্স কো- অপারেটিভ সোসাইটি লিঃ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন এবং আমার মোয়ক্কেলের সুনামের রেকর্ড এখন= পর্যন্ত কেউ ক্ষুন্ন করতে পারে নাই। ৪। আপনি আমার মোয়াক্কেল ড. এস. এম. জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩/১২/২০১৬ইং তারিখে কুমিল্লার জেলা কমান্ডার হিসেবে মিথ্যা অভিযোগ তথা অপর কিছু ব্যক্তিবর্গ দ্বারা আনায়ন করেছিলেন; যা নিছক বানোয়াট মিথ্যা অভিযোগ এর কারনে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে, ড. চ. ঘড়: ৫৮৯৫/২০১৮।
অতএব, অত্র লিগ্যাল নোটিশ প্রদান পূর্বক আপনাকে জানানো যাইতেছে যে, অত্র লিগ্যাল নোটিশ প্রাপ্তীর ৭ (সাত) দিনের মধ্যে আপনি আমার মোয়াক্কেলের বিরুদ্ধে আপনার তথাকথিত উদ্দেশ্য প্রণোদিতমূলক বিগত ২০/০৩/২০২৫ইং তারিখে মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশের অর্ন্তবর্তীকালীন সরকার এর দপ্তরে লিখিত অভিযোগের দরখাস্তটি স্বেচ্ছায় প্রত্যাহার করিয়া নিবেন। অন্যথায় আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে বাধ্য হইবে। বিঃ দ্রঃ ভবিষ্যত কার্যক্রমের জন্য অত্র লিগ্যাল নোটিশের এক কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রইল।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ

চাঁদপুরে চাপে পড়ে এতিমখানায় টাকা ফেরত, তদন্তে যাচ্ছে প্রশাসন