ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে নববর্ষ বরণের চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৪-২০২৫ দুপুর ২:১

চিরন্তন বাংলা সংস্কৃতি ধারণ করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন।

এ উপলক্ষ্যে রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, আবৃত্তি, নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক উৎসবের আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
 
রোববার (১৩ এপ্রিল) রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন স্থানে চলছে আলপনা আঁকা, উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার পরিচ্ছন্নসহ বাংলা নববর্ষ উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, পহেলা বৈশাখের দিন মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাসহ সর্বস্তরের জনগণ অংশ নেবেন। 

স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজ কর্মী কাজল দাস জানান, বিশেষ করে এই প্রজন্মের তরুণরা পহেলা বৈশাখ উদযাপনকে ভিন্ন মাত্রায় রূপ দিয়েছে। বাঙালি সংস্কৃতির প্রানের এই উৎসবে সামিল হতে মুখিয়ে আছেন আপামর বাঙালিরা।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা