বদলে যাচ্ছে রায়গঞ্জ থানার চিত্র, কমেছে মিথ্যা মামলার প্রবণতা
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানায় অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা উন্নয়নে সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আসাদুজ্জামান। একারণে পাল্টে যাচ্ছে রায়গঞ্জ থানার অতিত চিত্র, কমছে মিথ্যা মামলার প্রবণতা।
জানা যায়, ওসি আসাদুজ্জামান রায়গঞ্জ থানায় যোগদানের পর সততা ও নিষ্ঠার সাথে জনগনের সেবায় দিনরাত নিরলস ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর সততা, উদারতা, ন্যায়পরায়ণতা, কর্মনিষ্ঠা, নির্ভীক, যে কোন শ্রেণীর মানুষের সাথে সৌহার্দপূর্ণ আচরণ এবং অসহায় মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালবাসা রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে মুগ্ধ করে চলেছেন।
এমন বিভিন্ন কৃতিত্বের অধিকারী একজন আলোকিত মানুষ, যিনি মানুষ ও সমাজের জন্য নীরবে-নিভৃতে কাজ করে চলেছেন। ২০২৫ অর্থ বছরের মার্চ মাসের গুরুত্বপূর্ণ মামলার তালিকার মধ্য রয়েছে অপহরণ মামলায় এজাহার ভুক্ত এক আসামি গ্রেফতার। ডাকাতি মামলায় গ্রেপ্তার ৩ ও ১০.৭ টন রট উদ্ধার। শিশু ধর্ষণ মামলায় এজাহারভুক্ত এক আসামী গ্রেফতার। গণধর্ষণ মামলায় এজাহারভুক্ত ৬ আসামি গ্রেফতার। ডাবল মার্ডার মামলায় ৩ আসামি গ্রেফতার। শিশু অপহরণ মামলায় এক আসামী গ্রেফতার।
সফলভাবে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলার উন্নয়নে কমে যাচ্ছে মিথ্যা মামলার প্রবণতা। অপরাধীরা পড়ছে বিপাকে।
সেবা প্রার্থীরা বলেন, ‘একটা সময় ছিল যখন সবাই মনে করতেন, থানা মানেই হয়রানি আর ঘুষের কারবার। কিন্তু আমাদের সেই ধারণা এখন পাল্টে গেছে। থানাকে এখন সবচেয়ে বড় ভরসার জায়গা মনে হচ্ছে। এটার কৃতিত্ব নিঃসন্দেহে বর্তমান ওসি সাহেবের।’
সন্ত্রাসীদের বিষয়ে ওসি বলেন, ‘থানায় এসে আত্মসমর্পণ করতে হবে, নয়তো রায়গঞ্জ থানা এলাকা ছেড়ে চলে যেতে হবে, অন্যথায় গ্রেপ্তার হয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে