আনন্দঘন পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীদের চড়ক পূজা অনুষ্ঠিত
ঈশ্বরদীর পাশ্ববর্তী দুর্গাপুর গ্রামের শিব মন্দিরে দির্ঘ ৭৭ বছর ধরে বর্নাঢ্য আয়োজনে হাজরা উৎসব ও চড়ক পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চড়ক পূজা উপলক্ষে আজ সোমবার এখানে গ্রাম্য মেলায় পরিণত হয়েছে। তন্ত্র মন্ত্রকে সাধন করে সন্যাসী সাগর, ও সুবোদের জিভ ফুটো করেন। এছাড়া সত্যেন সরকারের পিঠে লোহার তৈরি দুইটি বড়শি জাতিয় হুক লাগিয়ে দেন। এতে কারও কোন বিন্দু পরিমাণ রক্ত বের হয়না। মানবাধিকার কর্মীরা একে অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন বলে থাকেন। চড়ক উপলক্ষে সনাতন ধর্মাবলম্বিরা ছাড়াও এখানে প্রচুর পরিমাণে মুসলমান ধর্মাবলম্বি ব্যক্তিরা চড়ক দেখার জন্য এখানে ভিড় জমায়।
হিন্দু সনাতন ধর্মাবলম্বিরা চৈত্র সংক্রান্তিতে হাজরা উৎসব ও চড়ক পূজা পালন করে থাকেন। চৈত্র মাসের শেষে হিন্দু সনাতন ধর্মাবলম্বিরা মূলত এই পূজা করেন। তন্ত্র মন্ত্রকে সাধন করে সন্যাসি মানতকারি ব্যক্তিদের মুখের জিহ্বায় লোহার শিক দিয়ে ফুটো করে দুই পাশে দুটো কাঁচা আম লাগিয়ে দেয়। এছাড়াও বাবলা কাঠের তৈরি চড়কে একজন মানুষের পিঠে লোহার তৈরি বড়শি জাতিয় হুক লাগিয়ে চড়কির মতো তাকে ঘুরাতে থাকেন।
সন্যাসি সাধন চন্দ্র তন্ত্রমন্ত্রকে সাধন করে আকলু সরদারের পিঠে বড়শি জাতিয় লোহার রড দিয়ে তৈরি হুক ঢুকিয়ে চড়কে ওঠান। চড়কে চড়া সত্যেন সরকারের কোলে মানতকৃত অনেক শিশুদের চড়িয়ে দেন। এছাড়া তার হাতে মানতের জন্য আনা কবুতর ও বাতসা তুলে দেয়া হয়। চড়কে চড়া ওই ব্যক্তি বাতসা ছিটিয়ে দিলে পাশে দাঁড়িয়ে থাকা ভক্তরা তা তুলে খেয়ে থাকেন। চড়কে চড়া ব্যক্তি চড়ক ঘুরানোর সময় ব্যাথা অনুভব না করে আনন্দ ও উল্লাস প্রকাশ করতে থাকেন। এসব নানা ধরনের ঝুঁকিপূর্ন কসরত দেখানোর সময় তাদের শরীরে কিংবা জিহ্বায় ব্যাথা লাগেনা এবং রক্তও ঝড়েনা বলে জানান তারা। এছাড়া বাবলা কাঠের দগদগে লাল আগুনে খালি পায়ে বেশ কয়েকজনকে হেঁটে বেড়াতে দেখা গেছে।
চড়ক দেখতে আসা সাকিবুল হাসান ও সকাল আহমেদ বলেন, আধুনিক সভ্যতার ডিজিটাল যুগে এটা একটা অমানবিক কাজ। একজন তাজা মানুষের জিহ্বায় লোহার শিক ও শরীরে বড়শি জাতিয় লোহার রড দিয়ে তৈরি হুক এভাবে লাগানো ঠিক হয়নি। এতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে।
দুর্গাপুর শিব মন্দির কমিটির সভাপতি সুনিল চন্দ্র প্রামাণিক এ বিষয়ে বলেন, ভগবানের সন্তুষ্টি লাভের আশায় মূলত এই হাজরা উৎসব বা চড়ক পূজা হয়ে থাকে। এটা মূলত হিন্দু ধর্মাবলম্বিদের একটা ধর্মীয় উৎসব। আমাদের বাপ-দাদারা সেই আমল থেকে চড়ক উৎসব পালন করে আসছেন। তিনি বলেন, দির্ঘ ৭৭ বছর ধরে ধারাবাহিক ভাবে দুর্গাপুরে এই উৎসব পালিত হচ্ছে। এখানে প্রতি বছরই চড়ক দেখতে আসা ভক্তদের সমাগম বৃদ্ধি পাচ্ছে। এখানে প্রচুর মানুষের সমাগম ঘটলেও মন্দিরে আসা রাস্তাটির বেহাল দশা। রাস্তাটির তৈয়ারীর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এমএসএম / এমএসএম
গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক
চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ
বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ
চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত
পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ
আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি
গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র
যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি
সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা
নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা
Link Copied