দীর্ঘ ১৭ বছর পর নববর্ষের আনন্দে মেতে উঠলো বিএনপির নেতাকর্মীরা
বাংলাদেশ সাত ঋতুর দেশ, সাতটি ঋতুর মতো এদেশের মানুষের রয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি ঐতিহ্য। এখানে মুসলিম,হিন্দু,বদ্ধ,খৃষ্টান সহ আরো অনেক জাতির বসবাস এই বাংলায়। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই বাঙালি। আর বাঙালি সাত ঋতু'কে ঘিরে কতই না আয়োজন। তবে বছরের বৈশাখ মাসের প্রথম দিন নানা আয়োজনে বাঙালি বরণ করে নেয় তাদের নতুন বছর। এই রীতি বাঙালির বহু বছর আগের থেকে প্রচলিত বাংলার ইতিহাস ঘাটলে দেখা যায়, বাংলাদেশে প্রথম পহেলা বৈশাখ পালন করা হয় ১৯৬৭ সালে ছায়ানট রমনার বটমূলে। কিন্তু ইতিহাসে আরও একটি কথা আছে যা "লেখক,শিল্পী,মজলিস" নামে একটি সংগঠন প্রথম পহেলা বৈশাখ উদযাপন করেন ১৯৫১ সালে। এরপর দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাংলার মানুষের কাছে পহেলা বৈশাখ বিকশিত হতে থাকে।
বিখ্যাত গীতিকার কবির বকুলের লেখা, কণ্ঠশিল্পী সোনিয়ার কন্ঠে সেই গান " বাজেরে বাজে ঢোল আর ঢাক, এলোরে পহেলা বৈশাখ, আজ কৃষ্ণচূড়ার ডালে, ডেকেছে লালে লালে, সেই রঙ হৃদয়ে ছড়াক.......। এই গানের সঙ্গে এই বৈশাখের প্রথম দিনে বাঙালি যেনো বাঁধভাঙ্গা আনন্দে মেলে ওঠে। বাঙালির এই সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে তারা এই দিনটিতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বাঙালির ঐতিহ্যের সকল বিষয়গুলোই তারা তুলে ধরে।
এরই ধারাবাহিকতায় ও সারা বাংলাদেশের মতো খোকসা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং পৃথকভাবে জাতীয়তাবাদী দল (বিএনপি) খোকসা উপজেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে এক বিশাল নববর্ষের আনন্দ শোভাযাত্রা আয়োজন করেছে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করে উপজেলা বিএনপির কার্যালয়ের সমাপ্ত হয়। এবং কর্মীদের সঙ্গে শুভেচ্ছা, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি, বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব মুহাঃ আনিসুর জামান, বিএনপি নেতা ও কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, খোকসা সরকারি কলেজের সাবেক অধ্যাপক মদন মোহন বিশ্বাস, এ সময় আরো উপস্থিত ছিলেন, খোকসা পৌরসভার প্যানেল মেয়র ও স্বেচ্ছাসেবক দলের নেতা হাসেম আলী, সাবেক ছাত্রদল নেতা ও খোকসার পৌরসভার মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী রবিন রায়হান জসীম উদ্দীন সহ ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য বলেন, বাংলার মানুষ আজ স্বৈরশাসকের কবল থেকে মুক্ত হয়ে নববর্ষ পালন করছে। এ নববর্ষ ফ্যসিস্ট মুক্ত নববর্ষ। আগামীতে সবাই একত্রিত হয়ে একটি সুন্দর, মনোরম, বসবাসযোগ্য, খোকসা-কুমারখালী গড়ে তুলতে হবে।
এমএসএম / এমএসএম
শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা
দুই দিনের সফরে আজ কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী
বোদায় ইউএনও'র বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকার ঠিকাদারী করার অভিযোগ
কাশিমপুরে পানিবন্দী ৫০০ পরিবারের মাঝে গাজীপুর সিটি কর্পোরেশনের ত্রাণ বিতরণ
সিসি ক্যামেরা ও ইন্টারনেট সংযোগ স্থাপনে ব্যাপক অনিয়ম
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে
পেকুয়ায় ৮ শতাধিক পরিবার পেল যুবদলের ত্রাণ
ট্যালেন্টপুল বৃত্তিতে কৃতিত্ব দেখাল মুনতাসির আজমাঈন
দেশের একটি মন্দিরেও হামলা হয়নি গত দুই বছরে: চিফ হুইপ
পটিয়ায় বন্যার্তদের মাঝে এনসিপির উপহারসামগ্রী বিতরণ
নড়াইলে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে বন্যা মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি, জনসচেতনতামূলক প্রচার জোরদার