ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রায়গঞ্জে কৃষকের ৩০ শতক জমির চালকুমড়া গাছ কেটে দিলো দুর্বৃত্তরা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ১:০

সিরাজগঞ্জের রায়গঞ্জে ওমর ফারুক নামের এক কৃষকের ৩০ শতক জমির চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও শশা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দাথিয়া বেনীমাধব এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক ওমর ফারুক জানান, দাথিয়া বেনীমাধব এলাকায় একটি জমিতে দুই মাস আগে চাল কুমড়া, মিষ্টি কুমড়া ও শশা গাছ  লাগিয়েছিলেন। গত সপ্তাহে কিছু ফসল বিক্রিও করেছেন। আজ সকালে ফসল তুলতে গিয়ে দেখেন জমির সব গাছ কেটে দিয়েছে কে বা কারা। 

এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জেরে কেউ এ ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা কৃষক ওমর ফারুকের।  

এদিকে সবজি গাছের সঙ্গে এমন শত্রুতায় হতবাক এলাকাবাসী। এমন ন্যক্কারজনক ঘটনা মেনে নিতে পারছেন না গ্রামের সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবি, এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

ওই এলাকার বাসিন্দা ইসহাক আলী, আব্দুস সামাদ, আলম হোসেন, মুজ্জাম্মেল হক বলেন, এর আগেও বিভিন্ন সময়ে আমাদের ক্ষেতের ফসল কেটে নষ্ট করেছিল প্রতিক্ষরা। তারা আরো জানায় গত বছর উপজেলার বিলধামাই এলাকার তাইজুল ইসলাম নামে এক ব্যক্তি ফসলের গাছ কাটার মুহূর্তে হাতেনাতে ধরা পরে।  তাদের সাথে আমাদের পূর্ব বিরোধ চলে আসছে। বিরোধের জেরেই তারা প্রতিবার এ ধরনের ক্ষতি করে চলেছে। আমরা এ ধরনের ক্ষতির সুস্থ বিচার দাবিসহ প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।স্থানীয়  ইউনিয়ন পরিষদের সদস্য মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে থানা পুলিশকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান (আসাদ) বলেন, বিভিন্ন ফসলের গাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ