নেত্রকোণার আটপাড়ায় ধর্ষিত শিশুটির পাশে দাড়িয়েছেন- তারেক রহমান
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাড়িতে একা পেয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলের নেত্রকোণা জেলা কমিটি।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলা প্রেসক্লাব মিলনায়তন নেত্রকোণা জেলা নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেল এই সংবাদ সম্মেলের আয়োজন করে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন,সেলটির নেত্রকোণা জেলা কমিটির সমন্বয়কারী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড.আরিফ জেসমিন নাহীন,সমন্বয়কারী ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদ রানা চৌধুরী। এ সময় নেতৃবৃন্দ বলেন,মিডিয়ায় এ ঘটনাটি প্রকাশিত হওয়ার পর বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দৃষ্টি গোচর হয়। তিনি তাৎক্ষণিক নিপীড়িত শিশুটিকে বিনামূল্যে প্রয়োজনীয় আইনী ও স্বাস্থ্য সহায়তাসহ সামাজিক পূণর্বাসন ও নিরাপত্তা দিতে নিপীড়িত নারী ও শিশু আইনী এবং স্বাস্থ্য সহায়তা সেলকে নির্দেশ প্রদান করেন। নির্দেশ পাওয়ার পর পরই নেত্রকোণা সেলের সমন্বয়কারী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড.আরিফা জেসমিন নাহীন এর নেতৃত্বে একটি টিম হাসপাতালে গিয়ে ভিকটিমকে আইনী ও স্বাস্থ্য সহায়তা প্রদান এবং হত দারিদ্র পরিবারটিকে আর্থিক সহায়তা এবং সামাজিক নিরাপত্তা প্রদান করে আসছেন।
সংবাদ সম্মেলনে ধর্ষককে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।গত ৮ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশুটিকে ধর্ষণ করে আটপাড়া উপজেলার নারাচাতল গ্রামের ১৯ বছর বয়সের অন্তর মিয়া।
পুলিশ ও শিশুটির স্বজনরা জানান,সন্ধ্যার দিকে বাড়িতে একা পেয়ে ওই তরুণ শিশুটিকে জোর করে ধর্ষণ করেন। বাধা দিলে শিশুটিকে মারপিট করা হয়। এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে ওই ধর্ষক অন্তর পালিয়ে যান।
পরে রাত ১টার দিকে শিশুটিকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠান পাঠানো হয়। বুধবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর পর থেকে এখনও শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আটপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন,ধর্ষণের ঘটনায় জড়িত তরুণকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান