ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

অবরোধ প্রত্যাহার, গাজীপুরে আড়াই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ১:৩২

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এতে আড়াই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শ্রীপুরের জৈনাবাজার এলাকার এইচডিএফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ, র‌্যাব, শিল্প পুলিশ কাজ শুরু করে। পরে ১২টার দিকে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে মহাসড়ক যান চলাচল শুরু হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কারখানার গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া ঈদ বোনাস, উৎসব ভাতা সঠিক সময়ে পরিশোধ করা হয় না। বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ, র‌্যাব, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে। পরে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে এসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা মহাসড়ক ছেড়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ