ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতার শিক্ষা সামগ্রী বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৩:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়। আজ ১৭ই এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলার উত্তর সাতকানিয়ার বাজালিয়ার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে এইসব শিক্ষা উপকরণ ও শুকনো খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবি ব্যাংক পিএলসি’র স্পন্সর ও উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি এবং আসমা মফজল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রাশেদ উদ্দিন খানের সভাপতিত্বে এই সময় আরো উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়ার উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, সাবেক যুবদল নেতা ফরিদুল আলম ফরিদ,সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস বাবুল, ধর্মপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কাজী বেলাল, বাজালিয়া ইউনিয়নের হাফেজ আহমেদ, মাহতাব চৌধুরী, আবু তাহের, ফয়েজ আহমদ ও ওসমান গনি, পুরানগড় ইউনিয়নের নজরুল ইসলাম ও নুরু সালাম, টিপু,  যুবদলের ইউনুস, আজাদ ও আ জ ম আলমগীর,উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে  নজরুল ইসলাম, মো. ইমন, মো. ফয়সাল, মো. পারভেজ, ওমর ফারুক, মো. সাগর, নাজিম উদ্দিন  প্রমুখ। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব রাজিব জাফর চৌধুরী।

এমএসএম / এমএসএম

গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা