ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নরসিংদীতে অগ্নিকাণ্ডে ২২ দোকান পুড়ে ছাই


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৩:৪৩

নরসিংদীতে পৃথক দুটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার(১৬ এপ্রিল) দিবাগত রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে ও মনোহরদী উপজেলার মৌলভী বাজারে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে ২২টি দোকানের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রথমিক ভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সূত্র জানা যায়, বুধবার রাত ১০ টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটে পরে তা মুহুর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পরে। এ সময় স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ১ ঘণ্টা চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এসময়ে বাজারের ১০টি দোকান আগুনে ভস্মিভূত হয়ে যায়। যেখানে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। 
এদিকে মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের মৌলবীবাজারে দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে মনোহরদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে বাজারের ১২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ধারণা করা হচ্ছে উভয় বাজারে অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক সট সার্কিট থেকে হয়েছে। শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম গণমাধ্যম কে  জানান, আমরা ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকান্ডের খবর পাই। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ১০টি দোকান পুড়ে গেছে।
মনোহরদী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে রাতে মৌলবী বাজারে অগ্নিকাণ্ডের খবর শোনে দ্রুত ২টি ইউনিট সেখানে পৌছে। ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ১২ টি দোকান পুড়ে গেছে।

এমএসএম / এমএসএম

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৫ আসামি গ্রেপ্তার

খুলনা র‌্যাবের বাগেরহাটে অভিযান ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা

মোহনগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

১৭ কেজি গাঁজাসহ প্রাইভেট কার জব্দ, আটক ৩

মান্দায় বিধবাকে উচ্ছেদে মারপিট, ঘরবাড়ি ভাঙচুর ও কলাগাছ কাটার অভিযোগ

সিংড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ চারা বিতরণ

আইনজীবীর বিরুদ্ধে বৃদ্ধ, অসহায় শ্বশুর শ্বাশুড়ীকে নির্যাতন ও হয়রানির অভিযোগে পঞ্চগড়ে মানববন্ধন

জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু

লাইসেন্সের আওতায় আসছে কুমিল্লার মিশুক-অটোরিকশা, আবেদন শুরু আজ থেকে

নাচোলে ৩২ তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

রাস্তা না পেয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ; প্রতিবাদে মানববন্ধন

দুই বছর যাবৎ বসতবাড়ি ও সড়কের ওপর পড়ে আছে বৈদ্যুতিক খুঁটি, মরণ আতঙ্কে কাপ্তাই চিৎমরমের ৩৫টি পরিবার