ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৪:৩৭

রাষ্ট্র সংস্কারে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়ন ও তৃনমুলের নেতাকর্মীদের বেগবান করতে  উত্তরা পশ্চিম থানা ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উত্তরার শহীদ মির মুগ্ধ মঞ্চে কর্মীসভায় উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি শামছুল আলম খান সোয়েবের সভাপতিত্বে পশ্চিম থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন।

তিনি বলেন, বিগত বছরে অনেক সহযোদ্ধারা জীবন দিয়েছে , আগামী তে দল কে শক্তিশালী করতে আবারও জীবন দিতে প্রস্তুত। 

ছাত্রদলের এই কর্মী সভা সম্পর্কে জানতে চাইলে ১ নং ওয়ার্ড ছাত্রদলের নেতা মাহবুব হাসান সরকার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও রাষ্ট্র দর্শনের ওপর ভিত্তি করেই ছাত্রদলের অগ্রযাত্রা সূচিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ মুজিবের দানবীয় শাসনতন্ত্রের অবসান হলে নতুন রাষ্ট্র গঠন ও স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের আবির্ভাব ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনা। শেখ মুজিবের বাকশালী বন্দোবস্তের বিপরীতে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে। বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রের অবয়ব দান করতে গঠন করেন জাগদল এবং পরে এই জাগদলকে ১৯৭৮ সালের ২৮ আগস্ট বিএনপির সঙ্গে একীভূত করেন। ১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তা ও রাষ্ট্র পরিচালনায় সৎ, যোগ্য ও দক্ষ জনশক্তির অন্তর্ভুক্তির কথা বিবেচনা করে জিয়াউর রহমান ‘ছাত্রদল’ গঠন করেন। আমাদের আইকন জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের নতুন নেতৃত্ব জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠন করবে ইনশাআল্লাহ। 

এসময় উত্তরা ৭ থানা ও মহানগর উত্তর বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)