ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

পত্নীতলা উপজেলা বিএনপির কমিটি বাতিল চেয়ে তারেক রহমান বরাবর আবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৪-২০২৫ দুপুর ৪:৪৪

গত ১৪ এপ্রিল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় বিএনপির অনিয়মতান্ত্রিক কাউন্সিল ঘোষিত কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এই কমিটি বাতিল করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর ১৫ এপ্রিল একটি আবেদন দাখিল করেছে উক্ত কাউন্সিলের সভাপতি পদপ্রার্থী মো: আব্দুস সালাম ,সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: তোফাজ্জল হোসেন ,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো: আব্দুস সামাদ এবং মো: আলতাফ শেখ। 

আবেদন সূত্রে জানা যায়, নানামুখী সমস্যা মিমাংসা করে কমিটি গঠন করার কথা থাকলেও গত ৩০ মার্চ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব বায়েজিত হোসেন পলাশ পত্নীতলা উপজেলা বিএনপির কাউন্সিলের তফসিল ঘোষণা করেন। এছাড়া, ইউনিয়ন কমিটি ও ভোটার তালিকা গোপন রেখে ফরম বিতরণ করা হয়। ভোটার তালিকার সাথে ইউনিয়ন কমিটির কোন মিল নেই, যা গঠনতন্ত্র বিরোধী।  তফসিল ঘোষণার সাথে সাথে ভোটার তালিকা প্রণয়ন সংবিধানের গুরুত্বপূর্ণ শর্ত। 

নির্বাচন প্রধানকে অভিযোগপত্র জমা দেয়া হলেও এর কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখনও উপজেলার ১১ টি ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। সেক্ষেত্রে কাউন্সিল কমিটি গঠন করা সম্ভব নয়। জেলা আহ্বায়ক কমিটি ও উপজেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক আক্কাস আলী এ বিষয়ে তাদের কোন পরামর্শ গ্রহণ করেননি। গত ১২ এপ্রিল সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে। 

আবেদন সূত্রে আরো জানা যায় , ভোটার তালিকায় ইউনিয়ন কমিটিতে আওয়ামী লীগের লোকজনদের প্রবেশ করানোসহ একই পরিবারের স্বামী- স্ত্রী, সন্তানদের ভোটার করা হয়। নিজ সমর্থকদের দিয়েই ভোটার তালিকা প্রণয়ন করা হয়েছে। দলের দু:সময়ে যারা পরিক্ষীত ত্যাগী নেতা, উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি/সম্পাদকসহ বৃহৎ অংশকে বঞ্চিত করা হয়েছে। 

এরকম কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্থ হবে । যার কারনে আবেদনকারীরা নির্বাচনের আগের দিন ১৩ এপ্রিল সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায় এবং সাথে প্রার্থীতা ও প্রত্যাহার করেন। 

বিস্তারিত অভিযোগগুলো রাজশাহী বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুস সালামের তত্ত্বাবধানে দলের সিনিয়র মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভীর মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই অনিয়মতান্ত্রিক ষড়যন্ত্রমূলক প্রহসনের কাউন্সিলে ঘোষিত কমিটি বাতিলের আবেদন করা হয়।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ