সুন্দরগঞ্জে প্রয়াত ৫ সাংবাদিকের স্মরণানুষ্ঠান
গাইবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশিদুল আলম চাদ, প্রবীণ সাংবাদিক আতাউর রহমান দুলাল এবং এটিএম আফছার আলীর মৃত্যুতে আয়োজিত স্মরণসভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, এক সাথে পাঁচজন সহকর্মীর শোক প্রকাশ করা সত্যিই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক ব্যাপার। সাম্প্রতিক সময়ের মধ্যে আমাদের কাছ থেকে কয়েকজন সাংবাদিক বিদায় নিয়েছেন। প্রয়াত সাংবাদিক পরিবারের সাথে আমরাও গভীর শোকাহত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘উপজেলা প্রেসক্লাব’ কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা প্রেসক্লাব সুন্দরগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান হবি। সাংবাদিক রেজাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও তারাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল, শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডা. সফিউল আলম, বিআরডিবি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নদী বাঁচাও দেশ বাঁচাও সংগঠনের আহবায়ক ছাদেকুল ইসলাম দুলাল।স্মরণসভায় স্মৃতিচারণ করেন সাংবাদিক শাহজাহান মিঞা, আব্দুল মান্নান আকন্দ, ইমান আলী মামুন, শাহ রেদওয়ানুর রহমান, এমদাদুল হক, খিজির উদ্দিন, কাজল, আনিছুর রহমান আগুন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক রেজাউল ইসলাম প্রমুখ।পরে প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শান্তিরাম ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম।
জামান / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল