তুসুকা গ্রুপের ৬ কারখানায় ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা
কারখানার ভেতরে কাজের সুষ্ঠু পরিবেশ না থাকায় গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে অবস্থিত তুসুকা গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান আগামী তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ছুটি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা ডেনিম লিঃ, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা ওয়াশিং লিঃ এবং তুসুকা প্যাকেজিং লিমিটেড।
কারখানা গেটে সাঁটানো নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেন, উল্লেখিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে কারখানার ভিতরে সুষ্ঠ কর্মপরিবেশ না থাকার কারণে আগামী ২১ এপ্রিল সোমবার হতে ২৩ এপ্রিল বুধবার পর্যন্ত ৩ দিন কারখানার সকল কার্যক্রম সাধারণ ছুটি হিসেবে বন্ধ থাকবে।
এদিকে গত শনিবার থেকে কোনাবাড়ীতে তুসুকা গ্রুপের শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। তাদের সবগুলো দাবি পূরণ না হলে এই বিক্ষোভ ও কর্মবিরতী লাগাতার চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। তবে কারখানা কর্তৃপক্ষের দাবি তাদের দাবি মেনে নেয়ার পরেও আন্দোলন করছে। তারা বহিরাগতদের ইন্ধনে এ আন্দোলন করছে বলে দাবি কর্তৃপক্ষের।
তুসুকা গ্রুপের পরিচালক মোঃ তারেক হাসান বলেন, শ্রমিকদের যে দাবি ছিল টা পুরোপুরি মেনে নিয়ে আমরা নোটিশ দিয়ে দিয়েছিলাম। আমরা কোন শ্রমিক ছাড়াই করি না এবং শ্রম আইন অনুযায়ী সবকিছুই করা হয়ে থাকে। শ্রমিকদের এই দাবির পেছনে বহিরাগতদের ইন্ধন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠান ৩ দিনের ছুটি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে ১৮ লাখ টাকার ওষুধ চুরি, গ্রেপ্তার ৪
দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৫ লাখ টাকার ফলের চালান আটক
৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেয়ায় মাগুরা পল্লী বিদ্যুতের জিএম তাৎক্ষণিক বরখাস্ত
চুনতি অভয়ারণ্যে বনখেকোদের তাণ্ডব
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী