ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

গ্রেফতার-৬

পিরোজপুরে অর্ধশত কোটি টাকা নিয়ে লাপাত্তা সমিতির পরিচালক সহ ১৩ জনের নামে মামলা


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২১-৪-২০২৫ দুপুর ৩:৫৭

পিরোজপুরের নেছারাবাদে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক মো. রহমত উল্লাহর বিরুদ্ধে হাজারও গ্রাহকের অর্ধশত কোটি টাকার আমানত নিয়ে লাপাত্তা হওয়ার  ঘটনায় পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার সমিতির এক গ্রাহক  মো.মিরাজুল ইসলাম বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন । মামলায় এ পর্যন্ত  এজাহার নামীয় ৬ জনকে আটক করেছে নেছারাবাদ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন।
মামলার আসামীরা হলো, সমিতির পরিচালক মো. রহমত উল্লাহ (৫৫) সভাপতি- রহমত উল্লাহর স্ত্রী মোসা. শাহনাজ পারভীন (৪৫), ম্যানেজার- মো. বিল্লাল হোসেন (৩৮), পরিচালক মোসা. রানু বেগম (৪৫), অফিস সহকারী মো. শাহ আলম (৭৮), নিখিল চন্দ্র তহশিলদার (৪৪), নৃপেন মন্ডল (৫৭),  মো. তানভীর (২৮), মো. শাকিল (২৬), মো. ইব্রাহীম (৪৩), মো. মনিরুল ইসলাম (৩৪), শিখা সিকদার (৪৫) ও মো. ইয়ামিন (২৮) । 
আটককৃতরা হল্-ো ম্যানেজার- মো. বিল্লাল হোসেন, নিখিল চন্দ্র তহশিলদার, নৃপেন মন্ডল, মো. তানভীর, মো. শাকিল  ও মো. ইয়ামিন।
মামলার এজাহারে জানাযায়, ১ ও ২ নং আসামী স্বামী-স্ত্রী মিলে আরামকাঠি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামে প্রতিষ্ঠান খুলে  এলাকার সহজ সরল মানুষজনকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের সমিতিতে এককালিন ও ডিপিএস এর মাধ্যমে টাকা জমা রাখে। প্রায় ১ হাজার ৩৩৭ জন সদস্যের জমাকৃত ৪০/৫০ কোটি টাকা ১ ও ২ নং আসামী টাকা নিয়ে পালিয়ে যায়। বাদীর অভিযোগ উল্লেখিত টাকা দিয়ে আসামীরা নামে বেনামে যায়গা জমি ক্রয় করে এবং কাউকে কিছু না জানিয়ে গত ১৯ এপ্রিল থেকে পলাতক আছে।
এ দিকে পরিচালকের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার মধ্যরাত থেকে সমিতির পরিচালকের পূর্ব জলাবাড়ি গ্রামের একটি প্রজেক্টে গ্রাহক পরিচয়ে স্থানীয় অনেকে লুটপাট চালায়। তারা প্রজেক্ট থেকে ৪২টি গরু, ৮টি ভেড়া ও গরুর ফার্মের চালের টিন খুলে নিয়ে গেছেন। স্থানীয় কেউ কেউ প্রজেক্টের আম বাগানের কাচাঁ আম বস্তা ভরে নিচ্ছেন। টিউবয়েল, ফার্নিচার, ধান ভাঙার মেশিন, নারকেল যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছেন। স্থানীয় শৈশব নামে  এক ব্যাক্তি রহমত উল্লাহর সমিতির গ্রাহক পরিচয়ে গরুর ফার্মের টিন ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন। জানতে চাইলে তিনি বলেন, আমি দুই লাখ টাকা পাব। তাই টিন খুলে নিচ্ছি। বিটুল নামে অপর একজন একইভাবে রহমত উল্লার গরুর ফার্মের টিন নিয়ে যান। তিনি বলেন, আমি সমিতিতে ৫০ হাজার টাকা পাব। তাই এসব নিয়ে যাচ্ছি। 
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন বলেন, বিষয়টি শুনে রাতেই পুলিশ পাঠিয়ে সমিতির ম্যানেজার ও মাঠকর্মীসহ সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সমিতির সভাপতিসহ মোট ১২ জনের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলার দায়ের করা হয়েছে। ইতিমধ্যে সমিতির ম্যানেজার বিল্লাল হোসেন সহ ৬ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাটানো হয়েছে।  বাকীদেরও গ্রেফতারে আভিযান অব্যহত আছে।

এমএসএম / এমএসএম

সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন

বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়

বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত

নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত

শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত

উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র‍্যালি

বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন

বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা

দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান

নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা