ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ৩-৬-২০২১ দুপুর ৪:৩৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭)-এর সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার বিকেলে আতাতুর্ক সরকারি হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে বক্তব্য রেখে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।

দাগনভূঞা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল হুদা সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ৪নং রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন, পৌরসভার মেয়র ওমর ফারুক খান, দাগনভূঞা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সি প্রমুখ।

ফাইনাল খেলায় দাগনভূঞা পৌরসভা একাদশ বনাম ৫নং ইয়াকুবপুর ইউনিয়ন একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। পৌরসভা একাদশকে ২-১ গোলে হারিয়ে ইয়াকুবপুর ইউনিয়ন একাদশ বিজয় লাভ করে। খেলা শেষে রানার্সআপ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত