পঞ্চগড়ে গিনি হাউস জুয়েলারি তালা ভেঙে ৮০ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট
পঞ্চগড়ে জুয়েলারি দোকানের তালা ভেঙে ৫০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার ভোরে শহরের বানিয়াপট্টি এলাকার গিনি হাউস জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।জুয়েলারির মালিক লব বণিক পৌর সদরের বানিয়াপট্টি এলাকার বাসিন্দা।
ওই দোকানের নন্দ কুমার রায় বলেন,সোমবার দিনে দোকান খোলা ছিল।দোকান মালিকের মেয়ের বিয়ে এজন্য সন্ধায় দোকান বন্ধ করে বাড়িতে যাই।
প্রতিদিনের মত সকাল ৮ টায় দোকান খুলতে এসে দেখি সাটারের তালা ও সিন্ধুকও ভাঙ্গা।পরে মালিক খবর পেয়ে এসে দেখে সব স্বর্ণালঙ্কার দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।
দোকান মালিকের ছেলে লিখন বণিক বলেন,খবর পেয়ে আমরা দ্রুত দোকানে ছুটে আসি।এরপর বাজার কমিটি ও পুলিশকে জানাই।সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায়,সকাল ৬ টায় দোকানের ভিতরে ও বাইরে ১১ জন দুর্বৃত্তকে।তিনি বলেন, দুল, আংটি,চুরিসহ প্রায় ৫০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।যার মূল্য প্রায় ৮০-৮৫ লাখ টাকা।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল্লাহিল জামান বলেন,স্বর্নের দোকানে চুরির খবর পেয়ে আমরা কাজ শুরু করেছি।প্রাথমিকভাবে ৫০ ভরি স্বর্ন চুরির বিষয়ে জানানো হয়েছে তবে এখনো এজাহার পাইনি।পেলে দ্রুত এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এমএসএম / এমএসএম
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার
নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ
বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত
কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা
আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান
বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ
তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ
Link Copied