কুতুবদিয়ায় জিও ব্যাগ কেটে নিচ্ছেন স্থানীয়রা, ঝুঁকিতে বেড়িবাঁধ ও হাজারো মানুষ
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে আসন্ন বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ার আশঙ্কায় রয়েছে হাজারো মানুষ।
উত্তর ধূরুং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, সেখানে ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ ছুরি বা কাঁচি দিয়ে কেটে বালু ফেলে দিয়ে ব্যাগগুলো বাড়ির কাজে, বিশেষ করে ঘরের চালে ব্যবহার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের অন্ধকারে এসব ব্যাগ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রশাসনের নজরদারি না থাকায় এ প্রবণতা দিন দিন বাড়ছে। এলাকাবাসী এ নিয়ে চরম উদ্বেগ ও আতঙ্কে রয়েছে।
স্থানীয় সাংবাদিক হোসাইন আলী বলেন, “কিছু লোভী মানুষের জন্য পুরো দ্বীপবাসী ঝুঁকিতে পড়েছে। বর্ষা এলেই জোয়ারের পানি বেড়িবাঁধ ভেঙে ফসলি জমি ও বসতঘর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়।”
ওয়ার্ডের মেম্বার নাসির উদ্দিন জানান, “আমি চট্টগ্রামে অবস্থান করছি। জিও ব্যাগ কেটে নেওয়ার বিষয়ে খবর পাওয়ার পর এক মাস ধরে তদন্ত চলছে। তবে অনেকে পুরনো ব্যাগ বাড়ির কাজে ব্যবহার করছে বলেও শুনেছি।”
ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, “চৌকিদার দিয়ে তদারকি করেও রাতের বেলা ব্যাগ কাটা ঠেকানো যাচ্ছে না। বিষয়টি থানা ও উপজেলা প্রশাসনকে জানিয়েছি।”
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এল্টন চাকমা বলেন, “এ সমস্যা শুধু কায়সার পাড়ায় নয়, পুরো কুতুবদিয়াতেই আছে। মানুষের অসচেতনতা ও লোভের কারণে স্থায়ী কোনো কাজ টিকছে না। এ নিয়ে একাধিকবার ছবিসহ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।”
ঘটনাস্থল পরিদর্শন করে কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদাত হোসেন বলেন, “সরকারি সম্পদ আত্মসাৎ করা শাস্তিযোগ্য অপরাধ। কয়েকটি বাড়ি চিহ্নিত করা হয়েছে। পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করা হবে। কেউ ছাড় পাবে না।"
বেড়িবাঁধ রক্ষা করা শুধু সরকারের একক দায়িত্ব নয়, স্থানীয় জনগণেরও সচেতনতা এবং সহায়তা প্রয়োজন। এদিকে দ্বীপের সচেতন মহল মনে করেন , বর্ষা মৌসুমের আগেই কার্যকর ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্যোগের মুখে পড়তে পারে কুতুবদিয়ার মানুষ।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর